যুবশক্তি ভরসা কার্ড: বেকারদের জন্য সুখবর! মাসে ৩০০০ টাকা পাবেন কীভাবে? জানুন আবেদনের নিয়ম

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এল বড় আপডেট। আগের সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের পর, নতুন সরকার আনতে চলেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকারদের আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। বিশেষ চমক হলো, এই প্রকল্পের আওতায় ভাতার পরিমাণ বাড়িয়ে সরাসরি ৩ হাজার টাকা পর্যন্ত করার কথা জানানো হয়েছে।

ভাতার পরিমাণ ও যোগ্যতা:
নতুন নিয়মে ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। স্নাতক উত্তীর্ণ বেকার যুবকরা প্রতি মাসে পাবেন ৩ হাজার টাকা এবং মাধ্যমিক পাস বেকার যুবকরা পাবেন ২ হাজার টাকা। ২১ থেকে ৪০ বছর বয়সী রাজ্যের যেকোনো বেকার যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথি:
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভরসা’ পোর্টালের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য প্রয়োজন হবে:

আবেদনকারীর রঙিন ছবি।

ভোটার কার্ড ও [আধার কার্ড নম্বর -Redacted]।

জন্ম শংসাপত্র (Birth Certificate) ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য।

বিশেষ সতর্কবার্তা:
আবেদনকারীদের অবশ্যই নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে [আধার -Redacted] লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এটি না থাকলে ভাতার টাকা অ্যাকাউন্টে জমা পড়বে না।

কীভাবে করবেন আবেদন?
‘ভরসা’ পোর্টালটি এখনও জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। তবে খুব শীঘ্রই এটি খুলে দেওয়া হবে। পোর্টাল চালু হলে আবেদনকারীদের নিজ নিজ রাজ্য সিলেক্ট করে নাম, [আধার নম্বর -Redacted], ভোটার কার্ডের নম্বর এবং ব্যাঙ্ক ডিটেইলস আপলোড করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করে সব নথি সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *