অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! কলকাতায় বৈঠক শেষে বেতন বৃদ্ধির ইঙ্গিত?

দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জোরকদমে এগোচ্ছে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের (8th Pay Commission) কাজ। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি সম্প্রতি কলকাতায় শেষ হলো এই কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক। কর্মচারী সংগঠন ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে আলোচনার ভিত্তিতে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে।

কলকাতার বৈঠকে কী উঠে এল?
গত মঙ্গলবার কলকাতায় আয়োজিত এই বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা ও কর্মী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের কাছ থেকে পাওয়া মতামত ও দাবি-দাওয়াগুলিকে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে নথিভুক্ত করেছে। জানা গিয়েছে, দেশজুড়ে এই ধরণের আঞ্চলিক বৈঠকের নির্যাস থেকেই তৈরি হবে অষ্টম বেতন কমিশনের মূল রূপরেখা। এই বৈঠকগুলিই কর্মীদের বেসিক বেতন ও ভাতার পরিমাণ নির্ধারণে নির্ণায়ক ভূমিকা পালন করবে।

চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায়:
বিশেষজ্ঞদের অনুমান, কমিশন প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা রিপোর্ট তৈরি করছে। পরবর্তীতে এই সমস্ত রিপোর্ট একত্রিত করে একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে। শোনা যাচ্ছে, ২০২৭ সালের মধ্যে এই চূড়ান্ত রিপোর্ট কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেওয়া হতে পারে। তবে সরকারিভাবে এই সময়সীমা নিয়ে কোনো বিবৃতি এখনো মেলেনি।

ফিটমেন্ট ফ্যাক্টরই মূল চাবিকাঠি:
দেশের ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৯ লক্ষ পেনশনভোগীর নজর এখন একটাই—বেতন কতটা বাড়বে? বেতন বৃদ্ধির হার মূলত নির্ভর করবে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’-এর (Fitment Factor) ওপর। সপ্তম বেতন কমিশনের সময় সরকার ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করেছিল। তবে অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রে এই ফ্যাক্টর কত হবে, তা নিয়ে এখনো কোনো সরকারি ইঙ্গিত পাওয়া যায়নি।

এই বেতন কমিশনের গঠন ও আঞ্চলিক বৈঠকগুলি সরকারি কর্মীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার, এই বৈঠকের পর চূড়ান্ত ঘোষণায় কর্মীদের জন্য কতটা স্বস্তি বয়ে আনে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *