অন্নপূর্ণা ভাণ্ডারে ৩০০০ টাকা পাচ্ছেন না? কেন বাতিল হতে পারে আপনার আবেদন? জেনে নিন তালিকা

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর মাধ্যমে এখন বাংলার মহিলারা মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। সাধারণ শ্রেণির মহিলারা যারা আগে ১৫০০ টাকা পেতেন, তাদের জন্য এই সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। কিন্তু অনেকের অভিযোগ, টাকা পাচ্ছেন না তারা। রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী, মূলত কয়েকটি বিশেষ কারণে এই প্রকল্প থেকে নাম বাদ পড়তে পারে বা টাকা আটকে যেতে পারে:

আয়কর প্রদানকারী: যে সমস্ত মহিলা নিয়মিত আয়কর (Tax) প্রদান করেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

নথিতে গরমিল: আবেদনকারীর নথিপত্রে প্রচুর অসামঞ্জস্য থাকলে টাকা পাওয়া সম্ভব নয়।

ফোন নম্বর লিঙ্ক: আধারের সাথে একটি বৈধ ও সচল ফোন নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে। যদি ফোন নম্বর লিঙ্ক না থাকে, তবে আবেদনকারীর টাকা আসার পথ বন্ধ হয়ে যেতে পারে।

প্যান কার্ডের লিঙ্ক: অনেকের ক্ষেত্রে ফোন নম্বরের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না থাকার কারণেও সমস্যা দেখা দিচ্ছে।

ভুয়ো লেনদেন: যদি কোনো মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে সন্দেহজনক বা ভুয়ো লেনদেন (Suspicious Transactions) ধরা পড়ে, তবে সেই আবেদনকারীর নামও তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা প্রবল।

টাকা কবে পাবেন? গুরুত্বপূর্ণ আপডেট
ইতিমধ্যেই রাজ্যের বহু মহিলা পরপর দুই মাস অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন। তবে যারা এখনো টাকা পাননি, তাদের চিন্তার কারণ নেই। যদি আপনার সমস্ত আবেদন বা নথিপত্র সঠিকভাবে জমা দেওয়া থাকে, তবে অগাস্ট মাসের শেষ নাগাদ বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিশেষ পরামর্শ:
আপনার আবেদনের স্থিতি (Status) জানতে বা নথিপত্রে কোনো ভুল রয়েছে কি না তা যাচাই করতে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বা সরকারি পোর্টালে যোগাযোগ করুন। দ্রুত আপনার [Aadhaar Redacted] নম্বর ও মোবাইল নম্বর লিঙ্ক আছে কি না, তা যাচাই করে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *