OMG! মুক্তির ২৫ দিন আগেই শাহরুখের ‘পাঠান’র অগ্রিম টিকেট শেষ!

৪ বছরেরও বেশি সময় পর অবশেষে ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। তাইতো বাদশার পর্দায় ফেরার আয়োজনে কোনো কমতি রাখছে না প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

‘পাঠান’ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তারই দেখা মিললো জার্মানিতে। মুক্তির ২৭ দিন আগেই অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে ছবিটির। যা কিনতে জার্মানিতে রীতিমত পাগলামি শুরু হয়েছে। জানা গেছে বার্লিন সহ প্রায় সব জায়গায় অগ্রিম টিকেট বিক্রির শোগুলো হাউসফুল।

এদিকে, ‘পাঠান’ সিনেমাকে সেন্সর ছাড়পত্রের অনুমতি দেয়নি ভারতীয় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। সিবিএফসির চেয়ারপারসন প্রসূন যোশী বলেছেন, গানের কিছু দৃশ্যের সঙ্গে সিনেমার বেশ কয়েকটি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন সিনেমাটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পরই বিতর্ক ওঠে। কেউ কেউ অশ্লীলতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি বয়কটের ডাকও দেয়। বিশেষ করে গানটিতে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে তীব্র আপত্তি তোলেন বিজেপি নেতৃত্ব এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ, দীপিকার পাশাপাশি ছবিটিতে আরও দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানাসহ ক্যামিও চরিত্রে সালমান খানকেও। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *