আজ ‘আই লাভ ইউ’ বলে দেওয়ার মোক্ষম দিন, প্রিয় মানুষটিকে বলেছেন তো?
আজ ইংরেজি বছরের প্রথম দিন। এই দিনটি প্রেম নিবেদনের জন্য মোক্ষম দিন। কারো প্রতি মনে ভালোবাসা থাকলে, তা ব্যক্ত করার শ্রেষ্ঠ দিন আজ। ভাবছেন, কীভাবে বলবেন মনের কথা? নিজের অনুভূতি প্রাণের মানুষের সামনে তুলে ধরতে কয়েকটি মেসেজ ও কোটস দেওয়া রইল এখানে।
>> সারাজীবন একসঙ্গে থাকার সুযোগ পেলে-সেই সুযোগ হয়ে উঠবে জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায়। চল, এটিকে সত্যি করে তুলি। তোমার হাত ধরে তোমায় নিয়ে চলি অক্ষয় ভালোবাসার দেশে।
>> যতদিন তুমি আমার জীবনে আছ, বেঁচে থাকার অন্য কোনো কাোরণের দরকার নেই আমার। তুমি আমার জীবন, ভালোবাসা, আমার নিয়তি। হ্যাপি প্রপোজ ডে।
>> আমি একজনকে ভালোবাসতে চাই, আমি চাই কেউ সবসময় আমার পাশে থাকুক। সর্বোপরি আমি তোমার মতো একজনকে আমার জীবনের কাণ্ডারী করে তুলতে চাই।
>> আমি তোমার সঙ্গে তোমার জগতে চিরকালের জন্য থেকে যেতে চাই। আই লাভ ইউ।
>> তুমি হয়তো জান না, আমি মনেপ্রাণে তোমাকেই চাই। তোমাকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে গিয়েও বুকের ভেতর হু হু করে ওঠে। শুধু তোমার মুখই আমার চোখের সামনে ভেসে ওঠে। তুমি কি জন্ম-জন্মান্তরের জন্য আমার হবে?
>> তোমার সঙ্গে দেখা না হওয়া লজ্জার বিষয় হতে পারত। কিন্তু সারা জীবনের জন্য তোমার হাত না ধরা অবশ্যই একটি অপরাধ হবে। প্রিয়তম/ প্রিয়তমা তুমি কি আমায় গ্রহণ করবে?
>>আমার সাফল্য ও হাসির জন্য শুধু তুমি দায়ী। আমি সবসময় তোমার পাশে থাকব। হ্যাপি প্রপোজ ডে।
>> তোমার চোখে আমি শুধু নিজেকে দেখতে পাই না, দেখতে পাই আমার আজ, আগামীকাল ও আমার সমস্ত জীবনের ভবিষ্যৎ। আমি তোমায় ভালোবাসি, তুমি কি চিরকালের জন্য আমার হবে?
>> আমার দুনিয়ায় শুধুমাত্র তোমারই অস্তিত্ব রয়েছে। তোমার মুখে হাসি ফোটানোর জন্য সমস্ত কিছু করতে রাজি আছি আমি।
>> সকলের সামনে এটি বলতে আমার লজ্জা করছে না যে, আমি তোমার জন্য পাগল। তুমি যখনই চোখের পলক ফেল, সময় যেন থেমে যায়! বিশ্বাস করো ‘ রিয়েলি আই লাভ ইউ’।
>> তুমি আমার মন চুরি করেছে। তাতে অবশ্য আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি তোমার মন চুরি করে এটিকে চিরকালের জন্য আমার করে নেব। ‘আই লাভ ইউ’প্রিয়তম/প্রিয়তমা।
>> আমার দিন যতটাই জঘন্য কাটুক না কেন, তোমার হাসির ছটা আমায় আনন্দে ভরিয়ে দেয়।
>> আমি তোমার উজ্জ্বল সূর্য হতে চাই। হতে চাই তোমার ঝকমকে তারা। তোমার আকাশের চাঁদও আমিই হতে চাই। তোমার প্রত্যেকটি শ্বাস-প্রশ্বাসে নিজেকে অনুভব করতে চাই আমি। ‘আই লাভ ইউ’ সুইটহার্ট।
>> তোমায় বলার জন্য আমার কাছে অনেক কথা রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে শুধু একটি জিনিসই বলতে চাই তোমার জীবনের ভালোবাসায় পরিণত হওয়ার সুযোগ দেবে তুমি আমায়?
>> লোকে বলে ভালোবাসা অন্ধ। কিন্তু আমি বলছি, সত্যিকারের ভালোবাসা একটি মানুষকে আলোকিত করে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটির? ছেলেটির জন্য রইল অনেক অনেক ভালোবাসা।