রেলওয়েতে ৬,৫৫৭টি পদে নিয়োগ! আবেদনের সময় শেষ হতে আর কদিন বাকি? জানুন বিস্তারিত

ভারতীয় রেলে স্থায়ী চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) টেকনিশিয়ান গ্রেড-১ এবং গ্রেড-৩ পদে ৬,৫৫৭ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। ৩০ জুন থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পদের বিবরণ ও বেতন কাঠামো:
এই নিয়োগে আকর্ষণীয় বেতনের পাশাপাশি রেলওয়ের অন্যান্য ভাতার সুবিধা থাকছে:
টেকনিশিয়ান গ্রেড-১: প্রারম্ভিক বেতন ২৯,২০০ টাকা প্রতি মাসে। মোট শূন্যপদ ৩২৩টি।
টেকনিশিয়ান গ্রেড-৩: প্রারম্ভিক বেতন ১৯,৯০০ টাকা প্রতি মাসে। মোট শূন্যপদ ৬,২৩৪টি।
যোগ্যতা ও বয়সের সীমা:
শিক্ষাগত যোগ্যতা: গ্রেড-৩ পদের জন্য ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে, সেইসাথে সংশ্লিষ্ট ট্রেডে কারিগরি বা ইঞ্জিনিয়ারিং যোগ্যতা আবশ্যক।
বয়সসীমা: গ্রেড-১ এর জন্য ১৮ থেকে ৩৩ বছর এবং গ্রেড-৩ এর জন্য ১৮ থেকে ৩০ বছর। সরকারি নিয়ম অনুযায়ী এসসি/এসটি প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া ও পরীক্ষা:
প্রার্থীদের একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) দিতে হবে। ১০০ নম্বরের এই পরীক্ষায় সাধারণ জ্ঞান, গণিত, যুক্তিবিদ্যা এবং কম্পিউটার বিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে। সতর্ক থাকতে হবে নেগেটিভ মার্কিং নিয়ে, কারণ প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কাটা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
অনলাইন আবেদন শেষ: ২৯ জুলাই, ২০২৬।
আবেদন ফি জমা: ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত।
সংশোধন প্রক্রিয়া: আবেদনপত্রে কোনো ভুল থাকলে ১ আগস্ট থেকে ১০ আগস্ট, ২০২৬ পর্যন্ত তা সংশোধন করা যাবে।
রেলওয়েতে নিজের ক্যারিয়ার গড়ার এটি একটি বড় সুযোগ। তাই শেষ তারিখের অপেক্ষায় না থেকে দ্রুত অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।