রেলযাত্রীদের জন্য বড় খবর! রুট বদল ও নতুন ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, দেখে নিন আপনার লাইনের সময়সূচী

কলকাতা স্টেশনের অতিরিক্ত চাপ কমাতে এবং নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ করতে বড়সড় রুট বদল ও নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম-এর দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন ট্রেনের সময় ও গন্তব্যস্থলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বারাসাত-কৃষ্ণনগর লাইনেও চালু হচ্ছে নতুন ট্রেন।

ট্রেন ও রুটের বড় পরিবর্তন:
অফিসযাত্রী ও সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু রুটে পরিবর্তন আনা হয়েছে:

ট্রেনের রুট পরিবর্তন:

৩০৪১১: এখন থেকে বিবাদী বাগ-এর পরিবর্তে টালা থেকে মাঝেরহাট হয়ে শিয়ালদহ পর্যন্ত চলবে।

৩০৩৩৩: বিবাদী বাগ থেকে ছেড়ে বালিগঞ্জ-কাঁকুড়গাছি হয়ে বনগাঁ পর্যন্ত যাবে (আগে হাবরা পর্যন্ত চলত)।

৩০১২১ ও ৩০৩১২: এই দুটি ট্রেন সার্কুলার লাইনের পরিবর্তে এখন কাঁকুড়গাছি-বালিগঞ্জ রুট দিয়ে চলবে।

৩০১২২ (নৈহাটি-বালিগঞ্জ): এটি এখন বিবাদী বাগ পর্যন্ত চলবে।

৩০১১১: এটি বালিগঞ্জের বদলে এখন বিবাদী বাগ থেকে ছাড়বে, যা অফিসযাত্রীদের জন্য বড় সুবিধা হবে।

সংক্ষিপ্ত রুট (অফ-পিক ট্রেন):

৩০৩৪৬ (বনগাঁ-মাঝেরহাট): এটি বারাসাত পর্যন্ত সীমিত রাখা হয়েছে।

নতুন ট্রেন ও সময়সূচীর আপডেট:

নতুন ট্রেন: বিকেল ৪টে ৩৮ মিনিটে বারাসাত থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত একটি নতুন লোকাল ট্রেন চালু হচ্ছে।

হাসনাবাদ লাইন: ৩৩৩১৯ ব্যারাকপুর-হাসনাবাদ লোকালটি এখন থেকে ব্যারাকপুরের বদলে বিকেল ৫টা ২৪ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।

কৃষ্ণনগর লাইন: নদীয়াবাসীর দীর্ঘদিনের দাবি মেনে শিয়ালদহ-কৃষ্ণনগর লাইনে রাতের দিকে নতুন স্পেশাল ট্রেন চালু করা হয়েছে।

এছাড়াও অফ-পিক সময়ে ৩০৩১১ (মাঝেরহাট-বারাসাত), ৩০৩৩২ (হাবরা-মাঝেরহাট) এবং ৩০৩৫৩ (মাঝেরহাট-দত্তপুকুর) ট্রেনগুলি পরিষেবায় থাকছে। বিকেল ও সন্ধ্যার ভিড় সামাল দিতেই এই বিশেষ রুট ও সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *