অপারেশন সিঁদুরে শহিদ হয়েছিলেন ৬ ভারতীয় সেনা, জেনেনিন কারা তাঁরা?

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শত্রুপক্ষকে উচিত শিক্ষা দিতে ভারতীয় সেনাবাহিনী যে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল, তাতে নিজেদের প্রাণ উৎসর্গ করা ৬ জন বীর সেনার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ভারতীয় সেনা। পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে (PoK) ভারতের এই সামরিক অভিযানের কথা দেশবাসী জানলেও, শহিদদের বিষয়টি এতদিন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সম্মান: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের জাতীয় যুদ্ধ স্মারকের (ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল) ‘রোল অব অনার’-এ এই ৬ জন শহিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকের ‘ওয়াল ৩ডি’-তে ২০২৫ সালের অংশে তাঁদের নাম খোদাই করা হয়েছে, যা এই অভিযানের প্রেক্ষিতে প্রাণহানির বিষয়ে সরকারের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি।
যাঁদের ত্যাগে সুরক্ষিত দেশ: অপারেশন সিঁদুরে দেশের সুরক্ষায় যে ৬ জন সাহসী সেনা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাঁরা হলেন:
-
সুবেদার মেজর পবন কুমার (ভারতীয় সেনাবাহিনী)
-
রাইফেলম্যান সুনীল কুমার, বীর চক্র (ভারতীয় সেনাবাহিনী)
-
ল্যান্স নায়েক দিনেশ কুমার (ভারতীয় সেনাবাহিনী)
-
এভিয়েশন টেকনিশিয়ান মুড মুরালিনায়েক (ভারতীয় সেনাবাহিনী)
-
হাবিলদার সুনীল কুমার সিং (ভারতীয় সেনাবাহিনী)
-
সার্জেন্ট সুরেন্দ্র কুমার, বায়ু মেডেল (ভারতীয় বায়ুসেনা)
প্রেক্ষাপট: গত বছর পহেলগাঁওতে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের হামলার জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে কঠোর সামরিক অভিযান চালায়, যার নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানের ফলে সীমান্তের ওপারে থাকা সন্ত্রাসবাদীদের পরিকাঠামো ধ্বংস হয়ে যায় এবং পাকিস্তানের দম্ভ চূর্ণ হয়। বিভিন্ন সময়ে এই সংঘর্ষ ও প্রাণহানি নিয়ে বহু জল্পনা থাকলেও, ভারতীয় সেনার এই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।
তাঁদের এই বীরত্ব ও আত্মত্যাগ ভারতের প্রতিটি নাগরিককে গর্বিত করে। তাঁদের বলিদানেই দেশের নিরাপত্তা সুনিশ্চিত রয়েছে।
দেশের বীর জওয়ানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁদের এই সাহসিকতার কাহিনী ছড়িয়ে দিতে শেয়ার করুন এই প্রতিবেদন।