জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আদৌ কি পাবেন? স্টেটাস চেক করুন এভাবে

শুভেন্দু অধিকারী সরকারের নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেই জুন মাসে টাকা পেয়েছেন, আবার অনেকে আবেদন করার পরও অপেক্ষায় রয়েছেন জুলাই মাসে টাকা পাওয়ার আশায়। আবেদনের বর্তমান অবস্থা কী এবং জুলাইয়ে টাকা মিলবে কি না, তা নিয়ে অনেকেই বিভ্রান্ত। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুল তথ্যের ভিড়ে আজ জেনে নিন কীভাবে সরাসরি সরকারি পোর্টাল থেকে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন।

কীভাবে চেক করবেন আবেদনের অবস্থা? খুব সহজেই মাত্র ২ মিনিটে নিজের মোবাইল ব্যবহার করে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. অফিসিয়াল সাইটে যান: প্রথমেই গুগল ব্রাউজারে গিয়ে https://socialregistry.wb.gov.in/-এ প্রবেশ করুন। ২. লগইন করুন: হোম পেজে থাকা ‘সিটিজেন’ বা ‘ফ্যামিলি লগইন’ সেকশনে ক্লিক করুন। ৩. ওটিপি ভেরিফিকেশন: আপনার জেলা সিলেক্ট করুন এবং আবেদনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন, সেটি দিন। আপনার ফোনে একটি ওটিপি (OTP) আসবে, সেটি নির্দিষ্ট বক্সে লিখে সাবমিট করুন।

স্ট্যাটাস দেখে যা বুঝবেন:

  • নতুন ফর্ম খুললে: ওটিপি দেওয়ার পর যদি নতুন ফর্ম খোলার অপশন আসে, তবে বুঝতে হবে আপনার তথ্য এখনও অনলাইনে আপলোড হয়নি। সেক্ষেত্রে জুলাই মাসে টাকা পাওয়ার সম্ভাবনা কম।

  • অ্যাপ্লিকেশন সাবমিটেড: যদি দেখেন আপনার তথ্য আগে থেকেই সেখানে রয়েছে এবং ‘অ্যাপ্লিকেশন সাবমিটেড’ দেখাচ্ছে, তবে ধরে নিতে পারেন আপনার আবেদন প্রক্রিয়া সঠিক পথে আছে এবং ১ জুলাই থেকে আপনি টাকা পাওয়ার যোগ্য।

সরকারের কড়া নজরদারি লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া ও যাচাইকরণে সরকার অনেক বেশি কঠোর। সঠিক উপভোক্তার কাছে সুবিধা পৌঁছে দিতেই এই দীর্ঘ সময় নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তবে স্ট্যাটাস ‘সাবমিটেড’ থাকার পরেও যদি জুলাই মাসে টাকা না ঢোকে, সেক্ষেত্রে পরবর্তী করণীয় নিয়ে সরকার সম্ভবত শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা জারি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *