প্রযোজকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার

চলচ্চিত্র জগতে বহু নায়ক-নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের। এ গল্প নতুন কিছু নয়। কানাঘুষা এসব গল্প শুনলেও প্রকাশ্যে খুব কম নায়িকারা এই বিষয়ে মুখ খুলেছেন। এবার এমনি অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছিলেন বলে জানালেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার।

তিনি বলেন, তখন আমার বয়স ২০। আমার সঙ্গে শুটিংয়ে মা-বাবাও যেতেন। শুটিংয়ে প্রথম শিডিউলে আমার মা গিয়েছিলেন। দু’জনকে ভালো হোটেলে রাখা হয়। কিন্তু সমস্যাটা হয় দ্বিতীয় শিডিউলে। সেই সময় আমার সঙ্গে বাবার যাওয়ার কথা। আমার টিকিটটা সকালে কাটা হলো। আর বাবারটা বিকেলে। শুধু তাই নয়, এ বারে যে হোটেলে আমাদের থাকতে দেওয়া হয়েছিল সেটা দেখেই মনে সন্দেহ দানা বাঁধে।

তিনি আরও বলেন, যেদিন আমরা মুম্বাই পৌঁছাই, সেদিন আমার কোনও কাজই ছিল না। হঠাৎ দুপুরে প্রযোজক ফোন করে বলেন দুপুরে আমার সঙ্গে কথা বলতে আসবেন। তা শুনেই আমি ঘাবড়ে যাই। বুঝতে পারছিলাম না, কেন উনি আসছেন। তার পর সময় গড়াতেই সবটা স্পষ্ট হলো। উনি রুমে ঢুকেই আমার সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করেন। নিজের জামাকাপড় খোলার চেষ্টা করেন। আমার হাত ধরেও টানাটানি শুরু করেন। এক মুহূর্তে আমার মনে হচ্ছিল, আমায় ধর্ষিতা হতে হবে? হাত-পা সহায় ছিল। সেই যাত্রায় প্রযোজকের স্ত্রীর ফোন আমায় বাঁচিয়ে দেয়। তবে সেই প্রযোজক বলেছিলেন, আমার জীবনে কখনও উন্নতি হবে না। বড় বড় নায়িকা আপস করতে দু’মিনিটও ভাবেন না। কিন্তু আমি কখনও আপস করতে রাজি ছিলাম না।

এই ঘটনার পরও কিন্তু পরবর্তীকালে মুম্বাইয়ের ধারাবাহিকে দর্শক দেখেছেন ইন্দ্রাণীকে। কয়েক যুগ পেরিয়ে এখন তিনি সফল। কিছু দিনের মধ্যেই শুরু হবে তার নতুন রিয়্যালিটি শো। এত কিছুর পরেও কিছু কিছু স্মৃতি রয়ে যায় মনের কোণে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *