প্রকাশ্যে প্রসাবে বাধা, রেগে পুলিশকে ছুরি দিয়ে অগাষ্ট করলেন যুবক!

প্রকাশ্যে প্রসাব করতে বাধা দেওয়ায় রেগে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে এক যুবক।
সোমবার (১৯ ডিসেম্বর) ভারতের মুম্বাই শহরের কান্দিবলী এলাকায় এ ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রাতে এক যুবক মাতাল অবস্থায় প্রকাশ্যে প্রসাব করছিলেন। তাকে এভাবে প্রকাশ্যে প্রসাব করতে দেখে পথ চলতি মানুষ অস্বস্তিতে পড়ছিলেন। সে সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন উদয় কদম নামের এক পুলিশ কর্মী। তিনি এগিয়ে গিয়ে যুবককে বাধা দেন। তাতেই বাধে বিপত্তি।

জানা গেছে, ওই যুবকের নাম রাম গোন্দে। তিনি প্রথমে পুলিশের কথায় কর্ণপাত করেননি। কিন্তু হুমকির সুরে যখন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলা হয় তখন তিনি খেপে ওঠেন। পকেট থেকে ছুরি বের করে তিনি হামলে পড়েন ওই পুলিশ কর্মীর ওপর। আচমকা এই হামলায় চমকে ওঠেন উদয়। তিনি রাস্তায় পড়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আক্রান্ত পুলিশ কর্মীকে কোনো রকমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *