পাবলিক প্লেসে চরম অশালীনতা! মেট্রো স্টেশনে যুগলের ঘনিষ্ঠ মুহূর্তে শোরগোল, ভাইরাল ভিডিও

দিল্লি মেট্রোর বিতর্কিত ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিরোনামে বেঙ্গালুরুর ‘নম্মো মেট্রো’ (Namma Metro)। মাদাভারা মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে এক তরুণ যুগলের অশালীন আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে। দিনের আলোয় এবং জনবহুল মেট্রো স্টেশনে এই ধরণের আচরণকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী থেকে নেটিজেনরা।

ঠিক কী ঘটেছে? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক তরুণ ও তরুণী। চারপাশে তখন সাধারণ যাত্রীদের আনাগোনা, এমনকি বেশ কয়েকজন বয়স্ক নাগরিকও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করেই ওই যুগল একে অপরের সঙ্গে অত্যন্ত আপত্তিকর ও অশালীন শারীরিক ঘনিষ্ঠতায় লিপ্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রকাশ্য স্থানে এমন দৃশ্য দেখে উপস্থিত যাত্রীরা প্রচণ্ড অস্বস্তিতে পড়েন এবং অনেকে বাধ্য হয়ে মুখ ফিরিয়ে নেন।

সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়: ভিডিওটি ‘এক্স’ (X) হ্যান্ডেলে ছড়িয়ে পড়তেই সমালোচনার বন্যা বয়ে যায়। একজন ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে লিখেছেন, “বেঙ্গালুরু কি এবার দিল্লি মেট্রোর সংস্কৃতির দিকে ঝুঁকছে? এই দৃশ্য শহরের শালীনতা ও রুচিবোধ নিয়ে বড় প্রশ্ন তুলছে।” অধিকাংশ নেটিজেনের মতে, গণপরিবহন বা জনবহুল স্থানগুলো সকল বয়সের মানুষের জন্য। সেখানে এই ধরণের আচরণ চরম অসম্মানজনক এবং পরিবার বা শিশুদের জন্য এটি অত্যন্ত বিব্রতকর।

মেট্রো কর্তৃপক্ষ এই ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তা ও শালীনতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হোক এবং মেট্রো স্টেশনের ভেতরে নজরদারি আরও বাড়ানো হোক। জনস্বার্থ বজায় রাখতে গণপরিবহনের পবিত্রতা রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *