সস্তা সোনা-রুপো, ১ লাখ ৫০ হাজারের কমে নামলো সোনা, জেনেনিন লেটেস্ট রেট

মধ্যবিত্তের জন্য সুখবর! আজ ফের একদফা কমল সোনা এবং রুপোর দাম। দেশের বাজারে মূল্যবান ধাতুর এই দরের পতনে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মনে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (IBJA) লেটেস্ট রেট অনুযায়ী, সোনার দাম ১৫০,০০০ টাকার নিচে নেমে এসেছে। পাশাপাশি রুপোর দরেও হয়েছে বড়সড় পতন।

কত ক্যারেটে কত দাম? (১০ গ্রাম অনুযায়ী): IBJA-এর তথ্য অনুযায়ী, গত বুধবারের তুলনায় আজ সোনার দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে:

  • ২৪ ক্যারেট সোনা: দাম কমেছে ৮১৬ টাকা, আজকের দর ১৪৯,৩৩২ টাকা।

  • ২৩ ক্যারেট সোনা: দাম কমেছে ৮১৩ টাকা, আজকের দর ১৪৮,৭৩৪ টাকা।

  • ২২ ক্যারেট সোনা: দাম কমেছে ৭৪৮ টাকা, আজকের দর ১৩৬,৭৮৮ টাকা।

  • ১৮ ক্যারেট সোনা: দাম কমেছে ৬১২ টাকা, আজকের দর ১১১,৯৯৯ টাকা।

  • ১৪ ক্যারেট সোনা: দাম কমেছে ৪৮৮ টাকা, আজকের দর ৮৭,৩৫৯ টাকা।

রুপোর বাজারে বড় স্বস্তি: শুধু সোনা নয়, রুপোর দামেও লেগেছে বড় ধাক্কা। বুধবার ১ কেজি ৯৯৯ শুদ্ধতার রুপোর দাম ছিল ২৪৭,৬৮৮ টাকা। আজ তা ৩,৯৮৮ টাকা কমে দাঁড়িয়েছে ২৪৩,৭০০ টাকায়। উল্লেখ্য, কিছুদিন আগেই রুপোর দাম ৪ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখান থেকে এখন অনেকটাই নেমে এসেছে দাম।

কেন কমছে দাম? বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারে অস্থিরতা, তেলের দামের ওঠানামা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার (যেমন ইরান-আমেরিকা পরিস্থিতির প্রভাব) কারণে সোনা ও রুপোর দামে এই সংশোধন দেখা যাচ্ছে। তবে আগামী দিনে দাম আরও কমবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

গুরুত্বপূর্ণ তথ্য: ১. IBJA-এর এই রেট সারা দেশে মান্য করা হয়। ২. এই দামের সাথে জিএসটি (GST) যুক্ত করা নেই। ৩. গয়না কেনার সময় এর ওপর মেকিং চার্জ আলাদাভাবে যোগ হবে। ৪. শনি ও রবিবার এই রেট পরিবর্তিত হয় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *