জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়! আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে কী করবেন? জানুন বিস্তারিত

বাংলায় বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আয়োজিত ‘জনকল্যাণ শিবির’ ঘিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই উদ্যোগ। মূলত তিন দিনের পরিকল্পনা থাকলেও, প্রবল চাহিদার কথা মাথায় রেখে শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। আজই এই শিবিরের শেষ দিন।

৫৫টি প্রকল্পের সুবিধা এক ছাদের নিচে
এই শিবিরে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana), অন্নপূর্ণা যোজনার মতো অত্যন্ত জনপ্রিয় প্রকল্প সহ মোট ৫৫টি সরকারি প্রকল্পের আবেদন ও যাচাইকরণ প্রক্রিয়া চলছে। বিশেষ করে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আয়ুষ্মান ভারতের সুবিধা ও আবেদন প্রক্রিয়া
এই প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া সম্ভব। সবথেকে বড় চমক হলো, পরিবারের ৭০ বছর বা তার ঊর্দ্ধে কোনো প্রবীণ নাগরিক থাকলে, তিনি সম্পূর্ণ আলাদাভাবে আরও ৫ লক্ষ টাকার চিকিৎসা বীমার সুবিধা পাবেন। এক্ষেত্রে আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই।

শিবিরে যেতে পারেননি? চিন্তার কিছু নেই
যারা এই চারদিনের মধ্যে জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করতে পারেননি, তাদের জন্য সরকারিভাবে আশ্বাসের বার্তা দেওয়া হয়েছে। শিবিরের পরেও এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া চালু থাকবে।

কীভাবে আবেদন করবেন? আপনার যদি ৭০ বছর বয়স হয়, তবে কোনো অতিরিক্ত যাচাইকরণ ছাড়াই আপনি আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হতে পারবেন। তবে বয়স ৭০-এর নিচে হলে কিছু শর্ত প্রযোজ্য। যারা শিবিরে যেতে পারেননি, তারা পরবর্তীতে আপনার সংশ্লিষ্ট বরোর ‘এক্সিকিউটিভ হেলথ অফিসার’-এর দফতরে গিয়ে প্রয়োজনীয় ফর্ম জমা দিতে পারবেন।

বিশেষ সতর্কবার্তা:
যাঁরা ইতিমধ্যে জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের ২৫ জুনের মধ্যে পরবর্তী ধাপের কাজগুলো দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের এই সুবিধা গ্রহণ করে সাধারণ মানুষ যাতে উপকৃত হন, সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে এই কর্মযজ্ঞ চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *