বন্ধ হতে পারে টাকা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় সতর্কবার্তা, আজই যাচাই করুন এই শর্তগুলি

রাজ্যের মহিলাদের জন্য সুখবর! ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এখন থেকে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সরাসরি ডিবিটি (DBT) প্রক্রিয়ার মাধ্যমে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে নিয়ম ও শর্তাবলি মেনে চলতে হবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

২৫ থেকে ৬০ বছর বয়সী রাজ্যের সমস্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

যাঁরা আগে থেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তাঁরা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবেন।

যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেননি, তাঁরা এখন এই নতুন যোজনার জন্য আবেদন করতে পারবেন।

আবেদন ও ভেরিফিকেশন প্রক্রিয়া:
নতুন আবেদনকারীদের ফর্ম সংশ্লিষ্ট এলাকার বিডিও (BDO) অথবা মহকুমা শাসকের অফিসে যাচাই করা হবে। এরপর সেই তালিকা জেলাশাসকের অনুমোদনের জন্য পাঠানো হবে। কলকাতা পৌর এলাকার ক্ষেত্রে এই পুরো প্রক্রিয়াটি পৌর আধিকারিকদের তত্ত্বাবধানে সম্পন্ন হবে এবং কমিশনার অনুমোদনের দায়িত্ব পালন করবেন। যাচাইকরণ প্রক্রিয়া সফল হওয়ার পরই উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে। উল্লেখ্য, স্থানান্তরের প্রক্রিয়া চলাকালীন লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা আগের মতোই টাকা পেতে থাকবেন।

কারা সুবিধা পাবেন না?
লক্ষ্মীর ভাণ্ডার পেলেই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়া যাবে, তা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে এই সুবিধা মিলবে না:

সরকারি চাকুরীজীবী: পরিবারের কেউ যদি কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী হন, অথবা পেনশনভোগী হন, তবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও পঞ্চায়েত, পৌর সংস্থা বা রাজ্য সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মীরাও এই প্রকল্পের বাইরে থাকবেন।

আয়কর: যদি পরিবারের কেউ আয়কর প্রদান করেন, তবে তিনি এই প্রকল্পের আওতাভুক্ত হবেন না।

অন্যান্য কারণ: মৃত, স্থানান্তরিত বা ডিলিটেড ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদনকারী বা এসআইআর (SIR) ট্রাইব্যুনালে আপিল করেছেন এমন ব্যক্তিদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না।

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই [আধার কার্ড রেড্যাক্টেড] এর সাথে যুক্ত থাকতে হবে, যাতে কোনো প্রযুক্তিগত সমস্যা ছাড়া সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়।