“ফুটবল বিশ্বকাপের কাউন্টডাউন শুরু!”-জি-তে খেলা দেখতে পকেটে কত খরচ পড়বে?

দীর্ঘ প্রতীক্ষার অবসান! আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ফুটবলের বিশ্বযুদ্ধ। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই মহারণ সরাসরি সম্প্রচার করবে জি এন্টারটেইনমেন্ট (ZEE)। মাঠে মেসি, নেইমার, এমবাপে ও রোনাল্ডোদের লড়াই দেখতে এখন থেকেই প্রস্তুতির পালা। তবে খেলা দেখার জন্য কোন প্ল্যানটি আপনার জন্য সেরা, তা দেখে নিন নিচে।
মোবাইল ও ওটিটি (OTT) প্ল্যাটফর্মে যেভাবে দেখবেন: যাঁরা মোবাইল বা স্মার্ট টিভিতে অ্যাপের মাধ্যমে খেলা উপভোগ করতে চান, তাঁদের জন্য জি-ফাইভ (ZEE5)-এর বেশ কিছু সাবস্ক্রিপশন অপশন রয়েছে:
-
৩ মাসের প্ল্যান (৭৯৯ টাকা): এই প্ল্যানে ফুটবল বিশ্বকাপের পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজ দেখা যাবে।
-
বার্ষিক প্ল্যান (১৬৯৯ টাকা): যারা ৪টি স্ক্রিনে একই সঙ্গে খেলা দেখতে চান, তাঁদের জন্য এটি সেরা অপশন। এখানে ৪-কে (4K) আলট্রা এইচডি স্ট্রিমিং এবং ডলবি সাউন্ডের সুবিধা মিলবে।
যাঁদের আগে থেকেই সাবস্ক্রিপশন আছে: আপনার কি ইতিমধ্যেই জি-এর সাবস্ক্রিপশন রয়েছে? তাহলে চিন্তার কিছু নেই! নতুন করে কোনো প্ল্যান নিতে হবে না, পুরনো সাবস্ক্রিপশন প্ল্যানেই বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে। এছাড়া যাঁরা জিয়ো (Jio), এয়ারটেল (Airtel), ভোডাফোন (Vodafone), ওটিটি প্লে (OTT Play) বা টাটা প্লে (Tata Play)-র প্যাকেজের মাধ্যমে জি-ফাইভ ব্যবহার করেন, তাঁরাও অনায়াসেই খেলা দেখতে পারবেন।
টেলিভিশনে যেভাবে দেখবেন: যারা টিভি সেটে বড় পর্দায় ফুটবল উপভোগ করতে চান, তাঁদের জন্য জি-এর দুটি ডেডিকেটেড স্পোর্টস চ্যানেল থাকছে— ইউনাইট৮ স্পোর্টস ১ (Unite8 Sports 1) এবং ইউনাইট৮ স্পোর্টস ২ (Unite8 Sports 2)।
-
চ্যানেলের দাম (SD): প্রতিটি চ্যানেলের মাসিক খরচ যথাক্রমে ৭ টাকা ও ৮ টাকা।
-
চ্যানেলের দাম (HD): এইচডি চ্যানেলের ক্ষেত্রে খরচ পড়বে যথাক্রমে ৯ টাকা ও ১১ টাকা।
পরামর্শ: বিশ্বকাপের শুরুতেই তাড়াহুড়ো এড়াতে আপনার কেবল অপারেটর বা ডিটিএইচ (DTH) প্রোভাইডারের সঙ্গে কথা বলে ১১ জুনের আগেই এই স্পোর্টস চ্যানেলগুলো আপনার প্যাকেজে যুক্ত করিয়ে নিন।