‘CID কী? এদের ED-CBI-এর কাছেই মাথা নত করিনি’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিধানসভায় সই জালিয়াতি মামলার তদন্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ হানা দিল সিআইডি (CID)। শনিবার সকালের এই অভিযান ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক শোরগোল। সিআইডি আধিকারিকরা যখন হরিশ মুখার্জি রোডের বাড়িতে গিয়ে পৌঁছান, তখন সেখানে অভিষেক ছিলেন না। ঠিক সেই সময় কালীঘাটের অন্য একটি বাসভবন থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তদন্তকারী সংস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন।
অভিষেকের কড়া অবস্থান:
নিজের বাসভবনে সিআইডি পৌঁছানোর খবর পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, “আমি ইডি-সিবিআই-এর সামনেই মাথা নত করিনি, তাহলে সিআইডি কোন ছার!” তদন্তকারীদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, “আপনারা মাধ্যমে খবর পাঠালাম, ওদের এখানে (কালীঘাটে) আসতে বলুন। আমি তো এই বাড়িতেই থাকি।”
তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “আমার বাড়ির কোন অংশ বেআইনি? তা পুরসভা বলতে পারবে। আমার কাছে সব ভিডিও প্রমাণ রয়েছে।” সই জালিয়াতি মামলার প্রসঙ্গের অবতারণা করে তিনি কটাক্ষের সুরে বলেন, “সিআইডি কেন এসেছে তা তো সাংবাদিকরাই বলে দিচ্ছেন। ইডি-সিবিআই-পুরসভা—যারাই আসুক, ভয় পাওয়ার পাত্র আমি নই। আমার ঘর বা অফিস ভেঙে যেটুকু করার চেষ্টা করুক, আমি ‘দমার ছেলে’ নই।”
ভিত্তিহীন পদক্ষেপের অভিযোগ:
অভিষেক জানান, এদিন বেলেঘাটায় দলীয় বিধায়ক কুণাল ঘোষের অফিসে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল তাঁর। সেখান থেকেই তিনি বাড়িতে ফিরেছেন। সিআইডি-র এই আচমকা হানা যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা তথ্যের অভাবজনিত, তা তাঁর মন্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে।