দিল্লিতে আবার নির্ভয়া কাণ্ডের ছায়া! চলন্ত বাসে ৩ সন্তানের মাকে পৈশাচিক অত্যাচার, অভিযুক্ত কারা জানলে শিউরে উঠবেন!

রাজধানী দিল্লিতে ফের একবার ফিরে এল নির্ভয়া কাণ্ডের সেই অভিশপ্ত স্মৃতি। রাতের অন্ধকারে চলন্ত বাসের ভেতর এক তরুণীকে পৈশাচিক গণধর্ষণের অভিযোগ উঠল। দিল্লির নাঙ্গলই এলাকার এই ঘটনাটি জানাজানি হতেই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
সময় জানতে চাওয়াই কাল হল?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই তরুণী দিল্লির মঙ্গলপুরী এলাকার একটি কারখানায় কাজ করেন। গত ১৩ মে রাতে কাজ সেরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সরস্বতী বিহারের বাস স্টপে একটি স্লিপার বাস দাঁড়ানো অবস্থায় ছিল। বাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে ওই তরুণী শুধু সময় জানতে চেয়েছিলেন। অভিযোগ, সেই মুহূর্তেই তাঁকে জোরপূর্বক বাসের ভেতর টেনে তোলা হয়।
চলন্ত বাসে পৈশাচিকতা
তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন, তরুণীকে বাসে তোলার পরই চালক নাঙ্গলইয়ের দিকে বাসটি দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যেতে শুরু করে। অভিযোগ, ফাঁকা বাসের ভেতর চলন্ত অবস্থাতেই ওই তরুণীকে গণধর্ষণ করে বাসের চালক ও কন্ডাক্টর। নির্যাতিতা তিন সন্তানের মা এবং বিবাহিত বলে জানা গিয়েছে। ঘটনার পর তিনি পুলিশের দ্বারস্থ হন এবং তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়।
পুলিশি পদক্ষেপ ও রাজনৈতিক উত্তাপ
অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সক্রিয় হয় দিল্লি পুলিশ। অভিযুক্ত বাস চালক এবং কন্ডাক্টরকে গ্রেফতার করার পাশাপাশি অপরাধে ব্যবহৃত বাসটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে রাজধানীর নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তীব্র নিন্দা করে দিল্লি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে আম আদমি পার্টি সহ বিরোধী দলগুলো।
দিল্লির বুকে একের পর এক এই ধরণের নারী নির্যাতনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।