TET: ফের প্রশ্নপত্র ফাঁস মোবাইলে, স্বীকার করে নিলেন শিক্ষামন্ত্রী

দীর্ঘ ৫ বছর পর আজ ফের অনুষ্ঠিত হয়েছে TET পরীক্ষা। আর আজ সকাল থেকেই হোয়াটস্যাপ -এ ঘুরছে প্রশ্নপত্র ও উত্তরপত্র। আর তাই নিয়ে শুরু হয়ে যায় শোরগোল ও আলোচনা।

বিষয়টি নজরে আসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তিনি সে কথা স্বীকার করে নিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। তবে তিনি সে ঘটনা সম্পর্কে সকলকে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন ‘আজ সকাল থেকেই একটা প্রশ্নপত্র ঘুরছে। তবে ওই প্রশ্ন আজকের TET পরীক্ষার নয়।প্রশ্নপত্র টি সম্পূর্ণ ফেক। আমি ওই প্রশ্ন পেয়েই পর্ষদকে জানিয়েছি। বলেছি এখনই সাইবার বিভাগে অভিযোগ জানাতে। এসবি চক্রান্ত।’

প্রসঙ্গত, দীর্ঘ ৫ বছর পর আজ রাজ্য জুড়ে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী দিতে চলেছে TET পরীক্ষা। সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জমেছে ভিড়। পরীক্ষার্তীদের চাপে কোথাও কোথাও দ্দেখা গিয়েছে তীব্র যানজট। তবে এখনো পর্যন্ত ছিটে ফোটা কিছু ঘটনা ছাড়া পরীক্ষা সম্পর্কিত কোনো বড় কিছু খারাপ খবর পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *