TET: পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলো পুলিশ, বাড়িয়ে দিলো সহায়তার হাত

আজ দীর্ঘ ৫ বছরের পর অনুষ্ঠিত হয়েছে TET পরীক্ষা। কিন্তু আজ পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছনো নিয়ে একাধিক পরীক্ষার্থীকে হতে হয় হয়রানির স্বীকার। তার মাঝেই এডমিট কার্ডে সম্পূর্ণ ঠিকানা না থাকার কারণে পরীক্ষা কেন্দ্র খুঁজতে সময় নষ্ট হয় খোরদার এক পরীক্ষার্থীর।

পুলিশ শেষ মুহূর্তে তাদের গাড়িটিতে করে ওই পরীক্ষার্থীকে পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্রে। জানাগেছে পর্ষদ প্রেরিত এডমিট কার্ডে পরিষ্কার করে ঠিকানা উল্লেখ করা না থাকায় বিদ্যালয় খুঁজে পেতে নাকাল হতে হয়েছিল পরীক্ষার্তীকে। তারপর পুলিশের সহায়তায় পৌঁছে দেওয়া হয় পরীক্ষার্থীকে।

প্রসঙ্গত, দীর্ঘ ৫ বছর পর আজ রাজ্য জুড়ে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী দিতে চলেছে TET পরীক্ষা। সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জমেছে ভিড়। পরীক্ষার্তীদের চাপে কোথাও কোথাও দ্দেখা গিয়েছে তীব্র যানজট। তবে এখনো পর্যন্ত ছিটে ফোটা কিছু ঘটনা ছাড়া পরীক্ষা সম্পর্কিত কোনো বড় কিছু খারাপ খবর পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *