ফ্ল্যাটে রয়েছে ভুত! মৃত্যুর আড়াই বছর পরও ভাড়া হচ্ছে না সুশান্তের ফ্ল্যাট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আড়াই বছর কেটে গেছে। যেই ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল অভিনেতার দেহ, সেই ফ্ল্যাট এখনও ফাঁকা। কেউ নিতে চাইছে না এই ফ্ল্যাট।

রিয়েল এস্টেট ব্রোকার রফিক মার্চেন্ট সম্প্রতি এই সমুদ্রমুখী ফ্ল্যাটের ছবি পোস্ট করেছেন এবং জানিয়েছে প্রতি মাসে ৫ লাখ রূপি ভাড়ায় এটি দেয়া হবে। ব্রোকার আরও জানান, মালিক আবারও কোনও বলিউড তারকাকে ভাড়া দিতে চান না। বর্তমানে তারা কর্পোরেট জগত থেকে কাউকে খুঁজছেন ভাড়াটে হিসেবে। তবে কেউই রাজি হচ্ছেন না।

বলিউড হাঙ্গামাকে ব্রোকার জানান, ‘মানুষ আসলে ভয় পাচ্ছে এই ফ্ল্যাটে আসতে। যখনই কেউ শোনে এই ফ্ল্যাটে সুশান্তকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে, দেখতেও আসতে চায় না। কেউ কেউ দেখে গেছে। তবে চূড়ান্ত চুক্তি হচ্ছে না। ফ্ল্যাটের মালিকও ভাড়া কমাতে রাজি নন। উনি ভাড়া কমালে জলদি চুক্তি হয়ে যাবে। যেহেতু তিনি মার্কেট প্রাইজেই এই ফ্ল্যাট দিচ্ছেন, তাই সবাই চাইছে ঝামেলা মুক্ত কোনও ফ্ল্যাট কিনতে। কারণ এই ফ্ল্যাটের সঙ্গে বড় বিতর্কও আসবে তাদের জীবনে।’

সুশান্ত এই ফ্ল্যাটে ছিলেন ২০১৯ সাল থেকে। সে সময় ভাড়া ছিল ৪.৫ লাখ রূপি। তিনি এই ফ্ল্যাটে প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে থাকতেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *