দেড় লাখের ঘরে সোনা! আজ ফের বাড়ল দাম, কলকাতায় ১ গ্রাম গয়না সোনার দর কত?

সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা? গত কয়েক মাস ধরে লাগাতার দাম বাড়ার পর বর্তমানে হলুদ ধাতু দেড় লাখ টাকার (প্রতি ১০ গ্রাম) ঘরে অবস্থান করছে। মাঝে সামান্য দাম কমলেও সেই স্বস্তি স্থায়ী হয়নি। আজ বুধবার ফের ঊর্ধ্বমুখী সোনার গ্রাফ। গতকালের তুলনায় আজ দেশজুড়ে বেশ খানিকটা বেড়েছে দাম।

কলকাতার বাজারদর

শহর কলকাতায় আজ সোনার দাম গতকালের তুলনায় কিছুটা বেড়েছে। এক নজরে দেখে নিন তিলোত্তমার রেট:

  • ২২ ক্যারেট (গয়না সোনা): প্রতি ১ গ্রাম ১৩,৮৭৫ টাকা (গতকাল ছিল ১৩,৮৩৫ টাকা)।

  • ২৪ ক্যারেট (খাঁটি সোনা): প্রতি ১ গ্রাম ১৫,১৩৭ টাকা (গতকাল ছিল ১৫,০৯৩ টাকা)।

দেশের অন্যান্য বড় শহরগুলিতে আজকের দাম (প্রতি ১ গ্রাম)

শহর ২২ ক্যারেট (₹) ২৪ ক্যারেট (₹)
দিল্লি ১৩,৮৯০ ১৫,১৫৩
মুম্বই ১৩,৮৭৫ ১৫,১৩৭
চেন্নাই ১৩,৯৫০ ১৫,২১৯
বেঙ্গালুরু ১৩,৮৭৫ ১৫,১৩৭
আমেদাবাদ ১৩,৮৮০ ১৫,১৪৩
জয়পুর ১৩,৯৮০ ১৫,১৫৩

কেন বাড়ছে দাম?

বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারের অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির জেরে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ছে। অক্ষয় তৃতীয়ার আগে এই দাম বৃদ্ধি গয়না প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সব রাশির জন্য সোনা পরা শুভ নয়; বিশেষ করে ৪ রাশির জাতকদের সোনা পরলে ক্ষতির সম্ভাবনা থাকে। তাই কেনার আগে রাশিফলের দিকেও নজর রাখা জরুরি।

টিপস: সোনা কেনার সময় হলমার্ক দেখে নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি মেকিং চার্জ বা মজুরি নিয়ে দরদাম করতে ভুলবেন না।