কবে বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেটার রাহুল ও আথিয়া শেঠি? মুখ খুললেন সুনীল শেঠি

তারকার সঙ্গে তারকার প্রেম—এমন চিত্র দেখা মেলে প্রায়ই। আর একে তো তারকা, তার উপরে তারকাকন্যা—এতে বলিউড অভিনেত্রী আথিয়া শেঠির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার আগ্রহ যে অনেকেরই থাকবে, তা বলাই বাহুল্য।

অনেক দিন ধরেই বলিউড তারকা সুনীল শেঠির মেয়ে আথিয়ার নামের পাশে জড়িয়ে আছে ভারতের জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার কে এল রাহুল। তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন-আলোচনা থেমে নেই। সামাজিক মাধ্যমে তাঁদের প্রায়ই যুগল ছবি দেখা যায়। এবার খবর, ২০২৩ সালের জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা।

পিঙ্কভিলার বরাতে বলিউড বাবলের খবর, জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির খানদালা বাংলোবাড়িতে ২০২৩ সালের জানুয়ারিতে সাতপাকে বাঁধা পড়ছেন আথিয়া শেঠি ও কে এল রাহুল। এরই মধ্যে নাকি প্রস্তুতি শুরু হয়ে গেছে।

খবর বলছে, একজন সুপরিচিত ওয়েডিং প্ল্যানার সব আয়োজন দেখভাল করবেন এবং তাঁদের টিম এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। যদিও বিয়ের দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি, তবে তা নাকি নিশ্চিত জানুয়ারিতেই হবে। আর এ যুগল ট্র্যাডিশনাল ওয়েডিংয়ের জন্য অপেক্ষা করছেন।

সম্প্রতি এক আয়োজনে আথিয়ার বাবা সুনীল শেঠিকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, কবে কন্যার বিয়ে হচ্ছে। উত্তরে সুনীল বলেন, জলদি হবে।

চলতি বছরের এপ্রিলে পিঙ্কভিলা বিশেষ প্রতিবেদনে বলেছিল, এ বছরই আথিয়া-রাহুল বিয়ে করছেন। এবার তারা বলছে, নতুন বছরের জানুয়ারিতে।

সে সময় পিঙ্কভিলা প্রতিবেদনে বলেছিল, ভারতীয় ক্রিকেটার ও বলিউড অভিনেত্রী দক্ষিণ ভারতীয় রীতিতে বিয়ে করবেন। শেঠি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আথিয়া ও কে এল রাহুলের পরিবারের মধ্যে খুব ভালো বন্ধন রয়েছে।

ম্যাঙ্গালোরের মুলকিতে টুলু-বলা পরিবারে সুনীল শেঠির জন্ম। তিনি দক্ষিণ ভারতীয়। সুনীলের হবু মেয়েজামাইও ম্যাঙ্গালোরের। তাই আথিয়া-রাহুলের বিয়ে হবে দক্ষিণ ভারতীয় রীতিতে। আথিয়া ও রাহুলকে প্রায়ই বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায়। এমনকি ছুটির দিনগুলোতেও তাঁরা পাশাপাশি থাকেন।

২০২০ সালে রাহুলের সঙ্গে মেয়ে আথিয়ার প্রেমের ব্যাপারে জানতে চাওয়া হয় সুনীলের কাছে। আর এতে বেশ ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান সুনীল। তিনি বলেছিলেন, ‘আমি তো প্রেম করছি না। মিডিয়ার উচিত এ ব্যাপারে আথিয়াকে জিজ্ঞেস করা। আর এটি যদি সত্যি হয়, তাহলে গণমাধ্যম এসে আমাকে বলুক। এরপর আমরা এ ব্যাপারে কথা বলব। কিন্তু তুমি যদি না জানো, তাহলে আমাকে কীভাবে প্রশ্ন করো?’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *