মে মাস জুড়ে ছুটির মেলা! ১ তারিখ থেকেই টানা বন্ধ হচ্ছে স্কুল? জেনে নিন বাংলার পড়ুয়াদের জন্য বড় আপডেট

দক্ষিণবঙ্গ জুড়ে ফের বাড়ছে গরমের দাবদাহ। মাঝে কালবৈশাখী কিছুটা স্বস্তি দিলেও রোদ উঠলেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বিশেষ করে স্কুলপড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত অভিভাবকরা। এই পরিস্থিতিতে মে মাসের ক্যালেন্ডার বলছে, আগামী মাসটি কার্যত ছুটির মাস হতে চলেছে বাংলার স্কুলগুলিতে।
কেন এই লম্বা ছুটি? দেখে নিন হিসেব:
মে মাসের শুরু থেকেই ধাপে ধাপে ছুটির তালিকা দীর্ঘ হচ্ছে। একনজরে দেখে নিন কোন কোন দিন বন্ধ থাকতে পারে পঠন-পাঠন:
১ মে (শুক্রবার): মে দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে।
২ ও ৩ মে (শনিবার ও রবিবার): সপ্তাহান্তের নিয়মিত ছুটি।
৪ মে (সোমবার): ভোটের ফলাফল (নির্বাচন সংক্রান্ত কারণে অনেক স্কুলে ছুটি ঘোষণা হওয়ার সম্ভাবনা)।
৮ মে (শুক্রবার): পঁচিশে বৈশাখ বা রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি।
৯ ও ১০ মে (শনিবার ও রবিবার): সপ্তাহান্তের ছুটি।
কবে থেকে গরমের ছুটি?
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১১ মে থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি বা সামার ভ্যাকেশন শুরু হওয়ার কথা। তবে ৫ মে থেকে ৭ মে—মাঝের এই তিনদিন যদি তীব্র গরমের কারণে সরকার বিশেষ ছুটি ঘোষণা করে, তবে পড়ুয়ারা ১ মে থেকে একেবারে টানা গরমের ছুটি পেয়ে যেতে পারে।
অন্যান্য রাজ্যের ছবি:
গরমের দাপট সামলাতে দিল্লি এবং ওড়িশার মতো রাজ্যে ইতিমধ্য়েই গরমের ছুটি শুরু হয়ে গিয়েছে। তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশের স্কুলগুলিতে চালু হয়েছে বিশেষ ‘ওয়াটার বেল’ সিস্টেম, যাতে বাচ্চারা নির্দিষ্ট সময় অন্তর জল পান করে শরীর সুস্থ রাখতে পারে।
বাংলার আবহাওয়া ও তাপপ্রবাহের পরিস্থিতি খতিয়ে দেখে শিক্ষা দফতর যদি ৫ মে থেকেই অগ্রিম ছুটির নির্দেশ দেয়, তবে মে মাসের শুরু থেকেই পড়ুয়ারা লম্বা বিরতি উপভোগ করতে পারবে।