১৪২ আসনে ২ লক্ষ জওয়ান, নিউটাউনে ‘ওয়ার রুম’! দ্বিতীয় দফায় বুথ দখলে যমদূত হতে নামছে কেন্দ্রীয় বাহিনী

রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার হাই-ভোল্টেজ নির্বাচন। প্রথম দফার শান্তিপূর্ণ সাফল্যের পর এবার দ্বিতীয় দফাতেও কোনো ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। ১৪২টি আসনের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী (২,৩২১ কোম্পানি) এবং ৩৮ হাজার ২৯৭ জন রাজ্য পুলিশ।আপনার বুথে কত বাহিনী?কমিশন জানিয়েছে, প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর ‘হাফ সেকশন’ জওয়ান মোতায়েন থাকবে।৩টি বুথ থাকলে: ১ সেকশন কেন্দ্রীয় বাহিনী।৫টি বুথ থাকলে: ২ সেকশন কেন্দ্রীয় বাহিনী।একনজরে আপনার জেলার বাহিনী মোতায়েন:জেলা/পুলিশ জেলাকেন্দ্রীয় বাহিনীর পরিমাণ (কোম্পানি)কলকাতা২৭৩পূর্ব বর্ধমান২৬০বারুইপুর১৬১ব্যারাকপুর১৬০কৃষ্ণনগর১৫৮হাওড়া গ্রামীণ১৪৭ডায়মন্ড হারবার১৩৪বারাসাত১১২সরাসরি অভিযোগ জানান এই নম্বরে (হেল্পলাইন)ভোট দিতে গিয়ে কোনো বাধা, হুমকি বা অশান্তির সম্মুখীন হলে ভোটাররা সরাসরি কেন্দ্রীয় বাহিনীর আইজি-র দপ্তরে অভিযোগ জানাতে পারবেন। সিআরপিএফ (CRPF)-এর পক্ষ থেকে তিনটি নম্বর জারি করা হয়েছে:মোবাইল: ৮৪২০২৭২১০১মোবাইল: ৮৪২০২৭২৩৪৩ল্যান্ডলাইন: ০৩৩২৩৬৭১১১৭অতিরিক্ত পুলিশি নজরদারি:নিরাপত্তা আরও জোরদার করতে ২৬ জন দুঁদে পুলিশ অফিসারকে পুনরায় নিয়োগ করা হয়েছে। ব্যারাকপুর, হাওড়া, কৃষ্ণনগর ও বারুইপুরের মতো স্পর্শকাতর এলাকাগুলোতে পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসারদের।মুখ্য নির্বাচনী আধিকারিকের আশ্বাস:রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, “প্রথম দফার থেকেও বেশি ভোট পড়বে দ্বিতীয় দফায়। ভোটাররা নির্ভয়ে বুথে আসুন, শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে কমিশন সম্পূর্ণ প্রস্তুত।”