ডিসেম্বরেই দিয়েছিলেন ইঙ্গিত, ২০ মার্চ কনসার্টে ওড়নার কারসাজি! দীপিকার দ্বিতীয় প্রেগন্যান্সির ৫টি গোপন তথ্য ফাঁস

রবিবার সকালে যখন দীপিকা ও রণবীর সিং তাঁদের দ্বিতীয় সন্তান আসার খবর দিলেন, মুহূর্তের মধ্যে নেটপাড়ায় শুরু হলো ‘গোয়েন্দাগিরি’। ভাইরাল হয়ে গেল কয়েক সপ্তাহ আগের একটি পুরনো ভিডিও। গত ২০ মার্চ মুম্বইতে ঋষভ ঋখীরাম শর্মার মিউজিক্যাল কনসার্টে শাশুড়ি ও ননদের সঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা। আজ ভক্তরা সেই ভিডিও দেখে বলছেন— ‘লক্ষণ তো তখনই ছিল!’
দুপাট্টার কারসাজি ও বেবি বাম্পের লুকোচুরি:
কনসার্টে দীপিকা পরেছিলেন একটি লাল ও সোনালি কাজ করা ঢিলেঢালা আজরখ কুর্তা সেট। নেটিজেনদের দাবি, সেদিন দীপিকা বারবার ওড়না দিয়ে তাঁর পেট আড়াল করার চেষ্টা করছিলেন। ভিডিওটি নতুন করে ভাইরাল হতেই এক ভক্ত মন্তব্য করেছেন, “আমি তখনই বুঝেছিলাম ও প্রেগন্যান্ট, এখন সব জলের মতো পরিষ্কার।”
ডিসেম্বরেই মিলেছিল প্রথম ইঙ্গিত?
তবে এই লুকোচুরি শুধু মার্চে নয়, শুরু হয়েছিল গত ডিসেম্বরেই। নিজের ৪০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ফ্যান মিটে দীপিকাকে বারবার নিজের তলপেটে হাত দিতে দেখা গিয়েছিল। ভক্তদের দাবি, দীপিকা অত্যন্ত সচেতনভাবে আগেই বুঝিয়ে দিয়েছিলেন যে তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে।
পেশাদারিত্বের চূড়ান্ত: ভরা প্রেগন্যান্সিতেও অ্যাকশন!
মা হওয়ার খবরের মাঝেই দীপিকার অদম্য কর্মস্পৃহা অবাক করছে বলিউডকে। জানা গেছে, এই অবস্থাতেই তিনি অল্লু অর্জুনের ‘রাকা’ ছবির জন্য কঠিন অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন। এছাড়াও শাহরুখ খানের ‘কিং’ ছবির কাজ শেষ করার পরিকল্পনাও রয়েছে তাঁর। ক্যারিয়ারের মধ্যগগনে থেকে মাতৃত্ব এবং পেশাদারিত্ব— দুই ক্ষেত্রেই সমানে ছক্কা হাঁকাচ্ছেন বলিউডের এই ‘মস্তানি’।
সিং-পাডুকোন পরিবারে সাজ সাজ রব:
২০১৮ সালে ইতালিতে রূপকথার বিয়ে, তারপর ২০২৪-এর সেপ্টেম্বরে মেয়ে দুয়ার জন্ম। এবার বড় দিদি হতে চলেছে দেড় বছরের একরত্তি দুয়া। সূত্রের খবর, দীপিকা এখন প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন। দুয়ার ভাই নাকি বোন— কার অপেক্ষায় দিন গুনছেন রণবীর-দীপিকা, তা জানতে মুখিয়ে রয়েছে সারা বিশ্ব।