এক টুরে সাত জ্যোতির্লিঙ্গ দর্শন! গরমের ছুটিতে পুণ্যার্থীদের জন্য আইআরসিটিসি-র ধামাকা প্যাকেজ

ভ্রমণপিপাসু ও পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা করল ভারতীয় রেল (IRCTC)। গরমের ছুটিতে দেশের সাতটি পবিত্র জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য বিশেষ ‘ভারত গৌরব টুরিস্ট ট্রেন’ (Bharat Gaurav Tourist Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ রাত ও ১২ দিনের এই দীর্ঘ সফরে ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, নাগেশ্বর, সোমনাথ, ত্র্যম্বকেশ্বর, ভীমাশঙ্কর এবং ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করানো হবে। এছাড়া এই প্যাকেজে থাকছে দ্বারকাধীশ মন্দির, বেট দ্বারকা এবং নাসিকের পঞ্চবটী দর্শনের সুযোগও।
এই বিশেষ ট্রেনটি আগামী ১৮ নভেম্বর থেকে সফর শুরু করবে। যাত্রীরা স্লিপার ক্লাস, থ্রি-এসি এবং টু-এসি— এই তিন বিভাগেই বুকিং করতে পারবেন। যাত্রাপথে গোরখপুর, অযোধ্যা ক্যান্টনমেন্ট, প্রয়াগরাজ এবং কানপুর সেন্ট্রালের মতো গুরুত্বপূর্ণ স্টেশন থেকে যাত্রীরা ট্রেনে উঠতে বা নামতে পারবেন। পুরো সফরে যাত্রীদের জন্য নিরামিষ খাবারের ব্যবস্থা থাকবে এবং আইআরসিটিসি-র আধিকারিকরা গাইড হিসেবে সঙ্গে থাকবেন।
খরচের খতিয়ান:
স্লিপার ক্লাস: জনপ্রতি খরচ ২৩,৫০০ টাকা (শিশুদের জন্য ২২,১৬০ টাকা)। এতে নন-এসি হোটেল ও পরিবহণ মিলবে।
থ্রি-এসি (3A): জনপ্রতি খরচ ৪০,০০০ টাকা (শিশুদের জন্য ৩৮,৪৩০ টাকা)। এতে এসি/নন-এসি হোটেল মিলবে।
টু-এসি (2A): জনপ্রতি খরচ ৫৩,২৬০ টাকা (শিশুদের জন্য ৫১,৩৭০ টাকা)। এতে এসি হোটেল ও এসি পরিবহণ মিলবে।
আগে এলে আগে পাবেন (First Come First Serve) ভিত্তিতে আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে এই বুকিং করা যাবে।