লক্ষাধিক টাকার ঘর ছাড়ছে না সোনা! মঙ্গলবার কলকাতায় কত দরে বিকোচ্ছে হলদে ধাতু? জেনে নিন দরের আপডেট
February 10, 2026

বিশ্ব বাজারের রদবদলে প্রতিনিয়ত ওঠানামা করছে সোনার দাম। মাঝে দাম ২ লক্ষের কাছাকাছি পৌঁছে গেলেও বর্তমানে কিছুটা স্বস্তিতে বিনিয়োগকারীরা। তবে চলতি সপ্তাহে সোনার দাম আকাশছোঁয়া গণ্ডিতেই অবস্থান করছে। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে সোনার দামে তেমন কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি; অর্থাৎ গতকালের দামেই আজ বিকোচ্ছে সোনা।
আজকের বাজার দর (প্রতি ১ গ্রাম):
| শহর | ২২ ক্যারেট (টাকা) | ২৪ ক্যারেট (টাকা) |
| কলকাতা | ১৪,৪৭৫ | ১৫,৭৯১ |
| দিল্লি | ১৪,৪৯০ | ১৫,৮০৬ |
| মুম্বই | ১৪,৪৭৫ | ১৫,৭৯১ |
| চেন্নাই | ১৪,৫৮০ | ১৫,৯০৬ |
| আমেদাবাদ | ১৪,৪৮০ | ১৫,৭৯৬ |
| বেঙ্গালুরু | ১৪,৪৭৫ | ১৫,৭৯১ |
| কেরল | ১৪,৪৭৫ | ১৫,৭৯১ |
তথ্য অনুযায়ী, কলকাতায় গতকাল এবং আজকের দামে কোনো হেরফের হয়নি। তবে শহরভেদে স্থানীয় কর ও চার্জের কারণে দামের সামান্য পার্থক্য বজায় রয়েছে।