মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশে সরকারি চাকরির বাম্পার সুযোগ! ১৯৫২ শূন্যপদে নিয়োগ করবে HSSC, জানুন আবেদনের শেষ দিন

চাকরিপ্রার্থীদের জন্য বছরের শুরুতেই বড় ধামাকা নিয়ে এল হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন (HSSC)। স্টেনোগ্রাফার পদে নিয়োগের জন্য বিশাল বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। মোট ১৯৫২টি শূন্যপদে নিয়োগের কথা জানানো হয়েছে। এই পদের জন্য আবেদনের সবচেয়ে বড় আকর্ষণ হলো বেতন কাঠামো—চাকরি পেলে প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে শুরু করে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে, সঙ্গে থাকবে সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তবে একটি বিশেষ শর্ত হলো, আবেদনকারীকে অবশ্যই ‘সিইটি (CET) গ্রুপ সি’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ১৮ থেকে ৪২ বছরের মধ্যে রাখা হয়েছে, তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। নিয়োগ প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে সিইটি স্কোরের ভিত্তিতে প্রার্থীদের বাছাই (Shortlist) করা হবে, এরপর লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি হবে।

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। হাতে সময় খুব কম, তাই দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।