তেল কম টানবে, অথচ হবে দোকানের মতো ফুলকো! লুচি তৈরির গোপন সিক্রেট ফাঁস করলেন রন্ধনশিল্পীরা

সপ্তাহ শেষে সকালের জলখাবারে গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি—বাঙালির এর চেয়ে প্রিয় ব্রেকফাস্ট আর কিছু হতে পারে না। কিন্তু সমস্যা বাঁধে তখনই, যখন লুচিগুলো ঠিকমতো ফুলে ওঠে না কিংবা অতিরিক্ত তেল শুষে নিয়ে একেবারে তেল-চুপচুপে হয়ে যায়। অতিরিক্ত ভাজাভুজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর—কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যার ঝুঁকি বাড়ায়। তবে এবার আর দুশ্চিন্তা নেই! আজকের প্রতিবেদনে রইল এমন এক জাদুকরী টিপস, যা মানলে আপনার লুচি হবে যেমন ফুলকো, তেমনই তেল টানবে একদম কম।
গোপন টোটকা: ১ চিমটে নুন সাধারণত লুচি ভাজার পর টিস্যু পেপারের ওপর রাখলে দেখা যায় টিস্যুটি তেলে ভিজে গিয়েছে। কিন্তু রন্ধনশিল্পীদের মতে, এবার থেকে বাড়িতে লুচি ভাজার সময় কড়াইয়ের গরম তেলে সামান্য এক চিমটে নুন ছিটিয়ে দিন। এই ছোট্ট কৌশলটি প্রয়োগ করলে লুচি ভাজার সময় তেল অনেক কম টানে। নুন দিলে তেলের ঘনত্বে এমন এক পরিবর্তন আসে যাতে লুচির গায়ে তেল বেশিক্ষণ আটকে থাকে না।
স্বাস্থ্য ও স্বাদ দুই-ই বজায়: দোকানের পোড়া তেল শরীরের জন্য বিষের সমান। তাই বাড়িতে ভাজাভুজি খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। এই নুন দেওয়ার টোটকা মানলে তেলের অপচয় যেমন কমবে, তেমনই লুচিগুলো হবে শুকনো ও মুচমুচে। ফলে স্বাস্থ্যের খুব একটা ক্ষতি না করেই আপনি ছুটির দিনের স্বাদ উপভোগ করতে পারবেন। এবার থেকে শুধু লুচি নয়, যে কোনো কিছু কড়া করে ভাজার আগে তেলের এই নুন-টোটকা ব্যবহার করে দেখুন!