একই প্রেমিকের সঙ্গে ডেটিং করতেন জাহ্নবী-খুশি দুই বোন! বললেন অভিনেত্রী নিজেই

চার বছর আগে বলিউডে পা দিয়েছেন জাহ্নবী কাপুর। তিনি ভারতের মেগা আইকন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের মেয়ে। ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার পর থেকেই জাহ্নবী কাপুরকে নিয়ে নানা রকম গুজব শোনা গেছে। এ ছাড়া নিজের খোলামেলা জীবনযাপন নিয়েও বেশ আলোচিত তিনি।

প্রায়ই বিভিন্ন রিউমারে তাঁর নাম শোনা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিষয়ে বেশ চমকপ্রদ তথ্য দিলেন জাহ্নবী। নিজের সঙ্গে জড়ালেন নিজের ছোট বোন খুশি কাপুরের নামও!

বিভিন্ন সূত্র মতে, গত কয়েক বছরে জাহ্নবী কাপুর অনেকের সঙ্গেই যুক্ত হয়েছেন। তাদের বেশির ভাগের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল কি না, সেই বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করেন তিনি। বলিউড বুবলের সঙ্গে এক সাক্ষাৎকারে জাহ্নবীকে তাঁর প্রেমের সম্পর্ক ও ডেটিং প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি অক্ষত রাজনকে ডেট করছিলাম, যিনি আমার শৈশবের সেরা বন্ধু। তারপর আমি তাঁর সঙ্গে ব্রেক আপ করেছি এবং এখন আমার ছোট বোন খুশি তাঁর সঙ্গে ডেট করছে। ’

কথাগুলো বলে কিছুটা থামেন জাহ্নবী। এরপর অবশ্য স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি। তাদের কেউ-ই অক্ষতের সঙ্গে ডেট করেননি জানিয়ে তিনি বলেন, ‘আমরা কেউ-ই তাকে ডেট করিনি। আমরা ছোট থেকেই অক্ষতকে চিনি। সে আমাদের সবচেয়ে ভালো বন্ধু। এর বেশি কিছু নয়। ’

জাহ্নবীর ডেটিং জীবন সম্পর্কে সম্প্রতি গুজব রয়েছে যে তাঁর আরেক বন্ধু ওরহান আওয়াত্রামনির সঙ্গে তাঁর সম্পর্ক চলছে। বেশ কয়েকটি সাম্প্রতিক প্রতিবেদনে তাঁর প্রেমিক হিসেবে বর্ণনা করা হয়েছে ওরহানকে। তবে জাহ্নবী সাক্ষাৎকারে এটিও অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে তিনি এখন সিঙ্গেল।

জাহ্নবী ২০১৮ সালে ‘ধাড়াক’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। এদিকে আগামী বছর নেটফ্লিক্স ফিল্ম ‘দি আর্চিস’-এর মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জাহ্নবীর ছোট বোন খুশি কাপুর। জাহ্নবীকে আগামীতে দেখা যাবে ‘মিলি’ চলচ্চিত্রে। এটি একটি সারভাইভাল থ্রিলার, যেটিতে সানি কৌশল এবং মনোজ পাহওয়াও অভিনয় করেছেন। মাথুকুট্টি জেভিয়ার পরিচালনায় মালয়ালাম সিনেমা হেলেনের রিমেক এটি। মালয়ালাম ‘হেলেন’-এর পরিচালক হিসেবেও মাথুকুট্টি জেভিয়ারই ছিলেন। মিলি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৪ নভেম্বর।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *