RUSHvsUKR: ফের হবে তুমুল লড়াই, ইউক্রেন যুদ্ধে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠাল রাশিয়া

ইউক্রেনের খেরসন, ডনবাসসহ বেশ কয়েকটি অঞ্চলে রুশ বাহিনীর বিপর্যয় ঠেকিয়ে যুদ্ধ জোরদার করতে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা আক্রমণে খেরসন, ডনবাসসহ বেশ কয়েকটি অঞ্চলে রুশ বাহিনী পরাস্ত হয়েছে। এতে অনেক এলাকা পিছু হটেছে রুশ সেনারা। সেই অবস্থার অগ্রগতি আনতে যুদ্ধের জন্য ইউক্রেনীয় ভূখণ্ডে ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনকে জানান, তিন লাখ রিজার্ভ সেনার মধ্যে ২ লাখ ১৮ হাজার প্রশিক্ষণ নিচ্ছেন। আর ৮২ হাজার সেনা ইউক্রেনে পাঠানো হয়েছে।
শুক্রবার পুতিন ও শোইগু’র মধ্যে বৈঠকটি রাশিয়ার দুটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পুতিনকে বলেন, আপনি যে ৩ লাখ সেনা সংঘবদ্ধের কথা বলেছিলেন তা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ইউক্রেনের পূর্বাঞ্চল খারকিভে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণের পিছু হটে রাশিয়া। এরপর পুতিনের নির্দেশের গত সেপ্টেম্বরে রিজার্ভ থেকে নতুন করে সেনা সমাবেশের প্রস্তুতি শুরু করে রাশিয়া। পুতিনের ঘোষণার প্রতিবাদে রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ জয়। ঐ সময় দেশ ছেড়ে চলে যান অনেক রুশ নাগরিক।