অফিসে বসেই উদ্দাম প্রেম! ভাইরাল আইপিএস অফিসারের ঘনিষ্ঠ ভিডিও, নড়েচড়ে বসল কর্ণাটক সরকার

নিজের সরকারি দফতরে বসে উর্দি পরা অবস্থায় এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগে উত্তাল কর্ণাটকের রাজনীতি। ভাইরাল হওয়া একাধিক আপত্তিকর ভিডিওর জেরে ডিরেক্টরেট অফ সিভিল রাইটস এনফোর্সমেন্ট-এর প্রধান, আইপিএস অফিসার কে. রামাচন্দ্রা রাওকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল কর্ণাটক সরকার। সরকারি দফতরে বসে জাতীয় পতাকা এবং পুলিশ বিভাগের প্রতীকের সামনে এহেন আচরণে চরম অস্বস্তিতে পড়েছে প্রশাসন।
ভিডিওতে ঠিক কী দেখা গিয়েছে? ভাইরাল হওয়া ক্লিপগুলোতে দেখা যাচ্ছে, ওই পুলিশকর্তা তাঁর অফিসে বসেই পুলিশের পোশাকে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। এমনকি একটি ভিডিওতে তাঁকে চুম্বন করতেও দেখা গিয়েছে। অন্য একটি ক্লিপে তাঁকে স্যুট পরা অবস্থায় একই মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। প্রতিবারই ওই মহিলা ভিন্ন ভিন্ন পোশাকে তাঁর সরকারি অফিসে প্রবেশ করেছিলেন। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম।
বিপাকে গোটা পরিবার: রামাচন্দ্রা রাওয়ের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। কয়েকদিন আগেই তাঁর কন্যা, দক্ষিণী অভিনেত্রী রন্যা রাও সোনা পাচারের অভিযোগে বিদেশ থেকে গ্রেফতার হয়েছিলেন। এবার বাবার এই বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসায় গোটা পরিবার জনরোষের মুখে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, “কেউই আইনের ঊর্ধ্বে নন, সরকারি দফতরে এহেন শৃঙ্খলাভঙ্গ মেনে নেওয়া হবে না।” যদিও অভিযুক্ত পুলিশকর্তার দাবি, ভিডিওগুলি কারসাজি করে বানানো হয়েছে এবং তিনি আইনি লড়াই লড়বেন।