রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ৭টি বাংলা সিরিয়াল, অন্তিম সম্প্রচারের দিনক্ষণ জেনেনিন

TRP তালিকা কম থাকায় বোধ হচ্ছে একের পর এক ধারাবাহিক। আর এবারও ঠিক তাই হলো মোট ৭টি বাংলা সিরিয়াল বন্ধ হতে চলেছে। যার মধ্যে ষ্টার জলসার ২টো জি বাংলার ৩টা ও কালার্স বাংলার ২টা। এরমধ্যে জি বাংলার পিলু সিরিয়াল এর শেষ শুটিংও হয়ে গিয়েছে। যা গিয়েছে আগামী ১৪ ই নভেম্বর থেকে পিলুর জায়গা নেবে মিঠাই। সন্ধে ৬ টা থেকে পিলুর বদলে মিঠাই দেখবেন দর্শকরা ।

কিন্তু ষ্টার জলসার কোন ধাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে সম্প্রতি খবর। জানা গিয়েছে, স্টার জলসার ‘গোধূলি আলাপ’ সিরিয়ালটি খুব তাড়াতাড়ি নাকি বন্ধ হয়ে যাবে। প্রথম থেকেই নাকি দর্শক টানতে পারছে না এই ধারাবাহিক। স্লট এর আগে একবার চেঞ্জ করা হলেও TRP তালিকায় খুবই পিছনে পরে রয়েছে ‘গোধূলি আলাপ’।

শোনা যাচ্ছে, ‘বাংলা মিডিয়াম’ আসার কারণেই নাকি ‘গোধূলি আলাপ’ বিদায় নিতে চলেছে। আরও একটি নতুন ধারাবাহিক আসছে যার নাম ‘নাগপঞ্চমী’। যেখানে সুস্মিতা সেন এবং রাজদীপ গুপ্তকে দেখা যাবে। এই নতুন সিরিয়ালের প্রোমো খুব তাড়াতাড়িই আসবে।

কালার্স বাংলার ‘মৌয়ের বাড়ি’ সিরিয়ালটিও এবার বন্ধ হতে চলেছে। এটি এই মুহূর্তে কালার্সের সবথেকে পুরনো সিরিয়াল। সেই জায়গাতে ‘ফেরারি মন’ নামের একটি নতুন সিরিয়াল শুরু হবে বলে খবর ।শুধু তাই নয়, সকলের প্রিয় জুটি ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের টিপু ও বরফিকে নিয়ে নাকি ফের একটি ধারাবাহিক তৈরী করা হবে বলে শোনা যাচ্ছে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *