ইউরোপ জুড়ে মহাপ্রলয়! সমুদ্রতলে মহাযুদ্ধের ব্লু-প্রিন্ট পুতিনের, অন্ধকারে ডুববে ব্রিটেন-ফ্রান্স?

নতুন বছরে বিশ্ব রাজনীতির মানচিত্র এক ভয়াবহ মোড় নিতে চলেছে। ইউক্রেন যুদ্ধের তীব্রতা ছাপিয়ে এবার রাশিয়ার নিশানায় সরাসরি ইউরোপীয় দেশগুলো। বিশেষ করে রাশিয়ার ‘আন্ডারওয়াটার অ্যাটাক’ বা সমুদ্রতলে আক্রমণের পরিকল্পনায় ঘুম উড়েছে ব্রিটেনের। ক্রেমলিন সূত্রে খবর, পুতিন এবার ‘হাইব্রিড ওয়ার’-এর মাধ্যমে গোটা ইউরোপকে পঙ্গু করে দেওয়ার ছক কষেছেন।

রাশিয়ার এই ধ্বংসাত্মক পরিকল্পনার মূলে রয়েছে সমুদ্রের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ পরিকাঠামো। রুশ নৌবাহিনী পরিকল্পনা করছে আটলান্টিক ও বাল্টিক সাগরের তলদেশে থাকা গ্লোবাল ইন্টারনেট কেবল এবং পাওয়ার সাপ্লাই লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার। যদি এই পরিকল্পনা সফল হয়, তবে কয়েক মিনিটের মধ্যে অন্ধকার নেমে আসবে ইউরোপের বড় বড় শহরগুলোতে। থমকে যাবে যোগাযোগ ব্যবস্থা, যা কার্যত ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দেবে।

অন্যদিকে, ইউক্রেনও দমে যাওয়ার পাত্র নয়। রুশ বড়দিনের প্রাক্কালে বড়সড় হামলা চালিয়ে জেলেনস্কি বুঝিয়ে দিয়েছেন, এক ইঞ্চি জমিও তারা ছাড়বেন না। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি যৌথভাবে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ রুখতে সীমান্তে ‘ড্রোন ওয়াল’ তৈরি করছে। ন্যাটো দেশগুলো যুদ্ধের ব্লু-প্রিন্ট তৈরি করে রাশিয়ার সীমান্তে সেনার সংখ্যা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

পরিস্থিতি বেগতিক দেখে ভলোদিমির জেলেনস্কি ন্যাটো দেশগুলোর কাছে কাতর আবেদন জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, আমেরিকা যদি হাত গুটিয়ে নেয় এবং ইউরোপীয় দেশগুলো দ্রুত ব্যবস্থা না নেয়, তবে রাশিয়ার এই শেষ কামড়ে ইউক্রেন ধ্বংস হয়ে যাবে। এখন দেখার, ইউরোপের বুক চিরে রাশিয়ার এই ‘হাইব্রিড যুদ্ধ’ বিশ্বকে কোন পরিণতির দিকে নিয়ে যায়।