‘৫৬ বছর বয়সেও এত হট সালমান’! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই ভাইরাল মুহূর্তে

বুধবার সন্ধ্যা সালমান খান সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছেন ভক্তদের। ভাইফোঁটায় ভক্তদের শুভেচ্ছা জানাতে শার্টলেস ছবিটি শেয়ার করেছেন সালমান।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিটি সাদাকালো। সালমানের চোখে কালো চশমা। নিখুঁত ফিটনেস। তাকিয়ে আছেন অন্যদিকে। এই ছবি দেখে ভক্তরা মুগ্ধ। এক ভক্ত কমেন্ট করেছেন, ‘৩০ বছর বয়সেও এত সুঠাম দেহ হয় না অনেকের।’ আরেকজনের প্রশ্ন, ‘৫৬ বছর বয়সেও এত হট কীভাবে দেখায়?’

কয়দিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সালমান। সুস্থ হয়ে মঙ্গলবার রাতে হাজির হয়েছিলেন ভগ্নীপতি আয়ুশ শর্মার জন্মদিনের পার্টিতে। সেখানেও তার লুক নজর কেড়েছিল সবার।

সালমানকে বলা হয় ‘মোস্ট এলিজেবল ব্যাচেলার’। আর বলার কারণও আছে। সালমানের সুদর্শন লুক ও ফিট শরীরের যে কোনো নারীর মনে ঝড় তোলে।

সালমানকে দেখা যাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে। ছবিটি পরিচালনা করবেন ফারহাদ সামজি। এই ছবিতে সালমান ছাড়াও দেখা যাবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতিকে। চলতি বছরের ৩০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। এছাড়াও সালমানের হাতে রয়েছে ‘টাইগার ৩’। এই ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। আগামী বছর দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *