ঐন্দ্রিলা-অঙ্কুশের KISS VIRAL, সি বিচে করলেন লিপ-LOCK, দেখুন ভিডিও

টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ বললেই মাথায় আসে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের নাম। এক দশকের বেশি সময় ধরে সম্পর্কে থাকা এই জুটির প্রেম নিয়ে চর্চার শেষ নেই। কিন্তু এতদিন যা ছিল অফস্ক্রিন খুনসুটি বা মজার ভিডিও, এবার তা ছাপিয়ে গেল অনস্ক্রিন উষ্ণতায়। বিদেশের সমুদ্র সৈকতে একে-অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ‘বন্য প্রেমে’ মাতলেন এই জুটি। তাঁদের এই ‘লিপলক’ দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

আদিম প্রেমে মত্ত অঙ্কুশ-ঐন্দ্রিলা: অঙ্কুশ-ঐন্দ্রিলার আগামী ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর নতুন গান ‘শোনো গো দখিনা হাওয়া’ মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে। চিরকালীন জনপ্রিয় এই গানটি সোমলতা এবং দুর্নিবারের কণ্ঠে এই সিনেমায় এক অন্য মাত্রা পেয়েছে। গানের ভিডিওতে দেখা যাচ্ছে, নীল জলের পটভূমিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলা একে-অপরের প্রেমে কার্যত বিভোর। টলিপাড়ায় এই প্রথমবার এই জুটিকে ক্যামেরার সামনে এতটা সাহসী রোম্যান্স করতে দেখা গেল।

শীতের রাতেও ঘাম ছুটবে ভক্তদের: এমনিতে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে বেশিরভাগ সময় ঝগড়া বা একে-অপরের পেছনে লাগতে দেখা যায়। কিন্তু তাঁদের সম্পর্কের রোম্যান্স যে আজও কতটা টাটকা, তা এই গানের দৃশ্যগুলোই প্রমাণ করে দিল। ভক্তদের দাবি, অনস্ক্রিনে তাঁদের এই ‘মাখোমাখো’ রসায়ন শীতের রাতকেও উত্তপ্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। ১২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর পর্দায় তাঁদের এই অন্তরঙ্গতা দর্শকদের মনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

কমেডি না রোম্যান্স? আদ্যোপান্ত কমেডি ছবি হিসেবে প্রচার শুরু হলেও, ছবির গানে অঙ্কুশের নতুন অবতার দেখে মুগ্ধ অনুরাগীরা। অঙ্কুশ-ঐন্দ্রিলার এই ছবি দিয়েই শুরু হচ্ছে নতুন বছরের বক্স অফিস লড়াই। কিন্তু বিয়ের পিঁড়িতে কবে বসবেন? এই প্রশ্নের উত্তর আজও এড়িয়ে যান দুজনেই। বেনারসী বা ধুতি-পাঞ্জাবি কেনার খবর মাঝেমধ্যে শোনা গেলেও, আপাতত এই ‘হট’ জুটির অনস্ক্রিন রসায়ন নিয়েই মেতেছে নেট দুনিয়া।

ছবিটি বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে। এখন দেখার, এই সাহসী রোম্যান্স বক্স অফিসে কতটা কামাল করতে পারে।