বাবার বয়সী মিকা সিংয়ের সঙ্গে রোমান্স, যা বললেন রিভার মা

মনে আছে ‘উরি’ সিনেমার সেই ছোট্ট মেয়েটিকে? যে তার বাবার অন্তিম যাত্রায় কান্নার দৃশ্যে অভিনয় করে কাঁদিয়েছিল দর্শকদের। হ্যাঁ, বলছি রিভা অরোরার কথা। আবারও আলোচনায় মেয়েটি। তবে এবার বিতর্ককে সঙ্গী করে।

সম্প্রতি বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের সঙ্গে নেটমাধ্যমে রিভার একটি ইনস্টাগ্রাম রিল ভাইরাল হয়েছে। যেখানে ১২ বছরের কিশোরী অভিনেত্রীকে ৪১ বছর বয়সী মিকার সঙ্গে রোমান্স করতে দেখা যায়। আর তাতেই খেপেছেন দর্শক।

বাবার বয়সী লোকের সঙ্গে কীভাবে একটা কিশোরী এমন রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে পারে, তার বাবা-মাই বা কী করে তাদের মেয়েকে টাকার জন্য এমন দৃশ্যে অভিনয় করার অনুমতি দিতে পারেন? এমনই প্রশ্ন নেটিজেনদের। এরইমধ্যে অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গেও রিভার একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল। যদিও সেই ভিডিওগুলো মুছে ফেলা হয়েছে।

সেখানেও করণকে অনেক কটাক্ষের শিকার হতে হয়। সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন রিভার মা নিশা। ভক্তরা তার ‘নাবালিকা’ মেয়েকে কুন্দ্রার সঙ্গে অভিনয় করতে দেওয়ার কারণেও সমালোচনা করেছেন। রিভার মা নিশা, পেশায় একজন সুপ্রিম কোর্টের আইনজীবী।

বিষয়টি নিয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমি শান্ত ছিলাম, কিন্তু আর থাকব না। আমার মেয়ের বয়স সম্পর্কে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যদিও মিথ্যা সংবাদ দ্রুত ছড়ায় এবং অনেক নামকরা সোশ্যাল মিডিয়া চ্যানেল এটি প্রমাণ করেছে। এটি আমার জন্য দুঃখজনক এবং হতাশার। অন্তত আপনাদের আমার বিষয়ে ক্রস-চেক করা উচিত ছিল।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *