বঙ্গোপসাগরের গভীরে ভারতের হুঙ্কার! সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণে কাঁপল শত্রুদেশ।

বঙ্গোপসাগরের অতল গভীরে ভারতের এক অভাবনীয় সামরিক শক্তিপ্রদর্শন! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও (DRDO) সূত্রে খবর, অত্যন্ত শক্তিশালী ‘কালাম-৪’ (K-4) সিরিজের এই মিসাইলটি প্রায় ৩৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম।

গত ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের এক বিস্তীর্ণ এলাকায় ‘নোটাম’ (NOTAM) জারি করা হয়েছিল। বিশাখাপত্তনম থেকে ৩২৪০ কিমি এলাকা জুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেখেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান ছিল, বড় কোনও কৌশলগত পরীক্ষা করতে চলেছে ভারত। অবশেষে সেই জল্পনা সত্যি করে সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলের (SLBM) সফল পরীক্ষা সারল ভারতীয় নৌসেনা।

এর আগে আগস্ট মাসে ওড়িশার কালাম দ্বীপ থেকে অগ্নি-৫ মিসাইলের পরীক্ষা করেছিল ভারত, যা প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও দৃশ্যমান ছিল। সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস নিজেকে ‘উত্তর-পূর্ব ভারতের সমুদ্রের গার্ডিয়ান’ বলে দাবি করেছিলেন। তবে সমুদ্রের গভীরে ভারতের এই নিঃশব্দ কিন্তু বিধ্বংসী রণকৌশল স্পষ্ট করে দিল যে, বঙ্গোপসাগরের প্রকৃত আধিপত্য এবং নিরাপত্তার চাবিকাঠি আসলে কার হাতে রয়েছে। এই সফল পরীক্ষা ভারতের সামরিক ‘নিউক্লিয়ার ট্রায়াড’-কে আরও শক্তিশালী করল।