বসিরহাটে মৎস্য শিকারে গিয়ে বিস্ফোরক দিলীপ! দীপু দাসের খুনিদের শাস্তির দাবিতে সোচ্চার বিজেপি নেতা

বাংলাদেশের বর্তমান অরাজকতা নিয়ে বুধবার বসিরহাটে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। তাঁর মতে, বাংলাদেশ এখন সরকারহীন অবস্থায় রয়েছে এবং সেখানে নির্বিচারে মানুষের ওপর অত্যাচার চলছে। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের শুধু কড়া বার্তা দিলে চলবে না। ওখানকার অন্তর্বর্তী সরকারকে আরও চাপে রাখা উচিত। আমরা চুপ করে বসে থাকতে পারি না।”

ময়মনসিংহে সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ উগরে দিয়ে দিলীপ বিচার দাবি করেন। পাশাপাশি, অনুপ্রবেশ ইস্যুতেও রাজ্য সরকারকে বিঁধেছেন তিনি। তাঁর দাবি, সিপিএম থেকে তৃণমূল—সব আমলেই অনুপ্রবেশ হয়েছে। এখন SIR প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে বাংলাদেশিদের নাম বাদ দেওয়া হবে এবং সিএএ-র মাধ্যমে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নিজের লড়াই নিয়ে দিলীপ জানান, তিনি দলের অনুগত কর্মী; দল যেভাবে চাইবে, তিনি সেভাবেই কাজ করবেন।