নিম ফুলের মধু এসে ছিনিয়ে নিল ‘মিঠাই’এর টাইমস্লট! দেখেনিন ‘মিঠাই’এর নতুন সময়সূচি

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ । গত এক মাস ধরে মিঠাই বন্ধ হয়ে যাওয়ার উড়ো খবর নিয়ে প্রবল আতঙ্কে ভুগছিলেন ভক্তরা।কিছুদিন আগে ভক্তদের জন্য দারুন সুখবর দিয়েছিলো মিঠাই গল্প।ফের নাকি মিঠাই এ ফিরছে সোম অর্থাৎ ধ্রুৱজ্যোতি সরকার।সোমের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি ভক্তরা। অবিলম্বে তাকে ফেরানোর দাবি উঠতে থাকে দর্শকদের মধ্যে থেকে। অবশেষে তাদের সেই মনের ইচ্ছা এবার হবে পূরণ।

তবে এদিকে কানাঘুষা শোনা যাচ্ছে, এখন যেমন নিম ফুলের মধু ধারাবাহিকের টাইম স্লট নিয়ে তুমুল জল্পনা চলছে। মিঠাইয়ের সময় নাকি এবার পরিবর্তিত হতে চলেছে। কিন্তু কবে কোন নতুন স্লটে দেখতে পাবেন মিঠাই? জেনেনিন নতুন সময়।

আগামী ১৪ ই নভেম্বর শেষ হয়ে যাবে পিলুর সম্প্রচার এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষা । আর অন্যদিকেও নাকি নতুন ধারাবাহিক নিম ফুলের মধুর শুটিং শুরু হয়ে গিয়েছে। জি বাংলার পর্দায় সম্প্রচারিত আগামী ১৪ নভেম্ভর থেকে । আর এই ধাবাহিকের জন্য নাকি মিঠাইয়ের টাইম স্লট কেই বেঁচে নিয়েছেন তারা। যার কারণে ধারণা করা যাচ্ছে পিলুর স্লটে দেখা যাবে মিঠাইকে। সন্ধ্যা ৬.০০ টার সময় সম্প্রচারিত হবে মিঠাই। যদিও এখনো পর্যন্ত জি বাংলা অফিসিয়াল চ্যানেল থেকে কিছু জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *