মেসি ম্যাজিক! মাঝরাতে ‘সিটি অফ জয়’-এ বিশ্বজয়ী! বিমানবন্দরে জনসমুদ্র, শহরে ফুটবল জ্বর

অবশেষে অপেক্ষার অবসান! মাঝরাতে কলকাতায় পা রাখলেন বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। তাঁর আগমন ঘিরে গভীর রাত থেকেই ‘সিটি অফ জয়’-এর ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মেসি জ্বরে আক্রান্ত গোটা শহর।

বিমানবন্দরে মেসিকে এক ঝলক দেখার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। মাঝরাতের নিরাপত্তা বেষ্টনীও যেন আটকাতে পারল না ভক্তদের আবেগ। ‘মেসি, মেসি’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর চত্বর।

আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বতারকার একাধিক কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ও যুবভারতীতে উপস্থিত থাকবেন। ধারণা করা হচ্ছে, যুবভারতীর কর্মসূচিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন লিওনেল মেসি।

মেসির কলকাতায় আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যুবভারতীর আজকের অনুষ্ঠান ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে এখন চরম উত্তেজনা। এই মুহূর্তে কলকাতা যেন উৎসবের মেজাজে, ফুটবলের রাজপুত্রকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা রাজ্য।