সত্যি কি অঙ্কুশের নায়িকা হবে মৌনী? উত্তর দিলেন অভিনেতা

কোচবিহারের মেয়ে মৌনী। ২০০৬ সালে একতা কাপুরের ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’ ধারাবাহিকের মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মৌনী। বলিউডের নায়িকা হিসেবে মৌনী যাত্রা শুরু করেন অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমায়। মনোবীণা দাসের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় জুনুনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন বঙ্গতনয়া। তবে টালিউডে এখনো পর্যন্ত তার দেখা মেলেনি।
শোনা যাচ্ছিল, অঙ্কুশ অভিনীত ও নিবেদিত এবং রক্তিম চট্টোপাধ্যায় প্রযোজিত ‘মির্জা‘ (Mirza) সিনেমার মাধ্যমে টলিউডে নিজের যাত্রা শুরু করতে চলেছেন মৌনী। ছবির একটি গানে নাকি মৌনীকে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়েছে। এমন কিছুই এখনো পর্যন্ত হচ্ছে না বলেই জানান অঙ্কুশ। খবরটি ভুয়া বলেই জানিয়েছেন অভিনেতা। ভবিষ্যতে কি এমন সম্ভাবনা রয়েছে? ভারতীয় গণমাধ্যম এমন প্রশ্নই করেছিলো তাকে। অঙ্কুশের উত্তর- এখন সেসব নিয়ে কোনো আলোচনা হয়নি।

গত ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে ‘মির্জা’র মোশন পোস্টার শেয়ার করেন অঙ্কুশ। উসকো খুশকো চুল। চোখে চশমা। মুখে ধোঁয়া ওঠা সিগারেট নিয়ে ফার্স্টলুকেই চমকে দেন টলিউড তারকা। ছবির টিজার দেখে মুগ্ধ হন অঙ্কুশ অনুরাগীরা। অভিনেতা-প্রযোজকের নতুন ছবিকে দক্ষিণী ব্লকবাস্টার ‘কেজিএফ’-এর সঙ্গে তুলনা করলেন তারা। ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। পূজার পরই ‘মির্জা’র শুটিং শুরু হওয়ার কথা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *