টানা ছুটি সরকারি কর্মীদের! ভাইফোঁটা, ছট পুজো মিলিয়ে ফের ছুটির মেজাজে বাংলা, কবে খুলছে অফিস-কাছারি?

আজ কালীপুজো (কালীপূজা)। আর আজ, সোমবার (২০ অক্টোবর) থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ফের শুরু হয়ে গেল লম্বা ছুটির পালা (Government Holiday)। সেপ্টেম্বর মাসে দুর্গাপূজা উপলক্ষে যেমন টানা ছুটি মিলেছিল, এবার কালীপূজা, দীপাবলি, ভাইফোঁটা এবং ছট পূজার কারণে অক্টোবর মাসেও সরকারি কর্মীদের জন্য রয়েছে একাধিক ছুটি।

অক্টোবর মাসে টানা ছুটির তালিকা:

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, কালীপুজো ও সংলগ্ন উৎসব উপলক্ষে এই দফায় সরকারি কর্মীরা কবে কবে ছুটি পাচ্ছেন, তার তালিকা নিচে দেওয়া হলো:

২০ অক্টোবর (সোমবার): কালীপুজো উপলক্ষে ছুটি।

২১ অক্টোবর (মঙ্গলবার): কালীপুজোর অতিরিক্ত ছুটি।

২২ অক্টোবর (বুধবার): কালীপুজোর অতিরিক্ত ছুটি।

২৩ অক্টোবর (বৃহস্পতিবার): ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার ছুটি।

২৪ অক্টোবর (শুক্রবার): ভ্রাতৃদ্বিতীয়ার অতিরিক্ত ছুটি।

কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে সরকারি কর্মীরা প্রায় এক সপ্তাহের মতো ছুটি উপভোগ করতে পারবেন।

তবে এখানেই শেষ নয়! অক্টোবর মাসের শেষের দিকে আরও ছুটি থাকছে:

২৫ অক্টোবর (শনিবার): সাপ্তাহিক ছুটি (চতুর্থ শনিবার)।

২৬ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটি।

২৭ অক্টোবর (সোমবার): ছট পূজার ছুটি।

২৮ অক্টোবর (মঙ্গলবার): ছট পূজার অতিরিক্ত ছুটি।

অক্টোবর ‘ছুটির মাস’:

সেপ্টেম্বর মাসের মতো অক্টোবর মাসটিও রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য কার্যত ‘ছুটির মাস’। হাতে গোনা মাত্র কয়েকটা দিনই অফিসে যেতে হবে, বাকি সময়টায় থাকছে পর পর ছুটি।

একই সঙ্গে ব্যাঙ্কের ছুটি:

সরকারি ছুটির পাশাপাশি চলতি মাসে একাধিক দিন ব্যাঙ্কও বন্ধ থাকছে। আরবিআই (RBI) ক্যালেন্ডার অনুযায়ী:

২১ অক্টোবর (মঙ্গলবার): প্রায় সমগ্র দেশে দীপাবলি এবং গোবর্ধন পূজার জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে (রাজ্যভেদে প্রযোজ্য)।

২৫ অক্টোবর (শনিবার): মাসের চতুর্থ শনিবার।

২৬ অক্টোবর (রবিবার): সাপ্তাহিক ছুটি।

২৭ অক্টোবর (সোমবার): পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে ছট পূজার জন্য ব্যাঙ্ক ছুটি থাকছে।