১৫ বছরের ছোট প্রেমিক-ভাইপোর ‘না’, দিল্লিতে বিবাহিত ২ সন্তানের মায়ের আত্মহত্যার চেষ্টা! পুলিশি জেরায় চরম পরিণতি!

প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন (Breakup) হওয়ার পর উত্তরপ্রদেশের সীতাপুর (Sitapur) জেলার একটি পুলিশ স্টেশনের ভেতরেই নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, আহত মহিলার নাম পূজা মিশ্র (Pooja Mishra)। তিনি বিবাহিত এবং তাঁর ৭ ও ৬ বছর বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে। পূজার আদি বাড়ি দিল্লিতে।
সম্পর্ক ১৫ বছরের ছোট ভাইপোর সঙ্গে
এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, পূজা মিশ্র তাঁর স্বামীর ভাইপো অলোক মিশ্রের (Alok Mishra) সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। অলোক পূজার স্বামীর থেকে ১৫ বছরের ছোট ছিলেন। অলোক পরিবারের কাজে সাহায্য করার জন্য তাঁদের বাড়িতে এসেছিলেন, তখনই এই সম্পর্কের সূত্রপাত হয়।
পূজার স্বামী তাঁদের সম্পর্কের কথা জানতে পারার পর অলোককে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এতে দমে না গিয়ে পূজা নিজের দুই সন্তানকে ফেলেই বরেলিতে (Bareilly) চলে যান। সেখানে তিনি অলোকের সঙ্গে প্রায় সাত মাস ‘লিভ-ইন’ করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং অলোক তাঁর নিজের গ্রাম সীতাপুরে ফিরে আসেন।
পুলিশ স্টেশনে চরম পরিণতি
অলোক গ্রামে ফিরে আসার পর পূজা সেখানে যান। এরপর তাঁদের বিবাদ মেটাতে পুলিশ দু’জনকেই থানায় ডেকে পাঠায়। পুলিশ স্টেশনের ভেতরে যখন দুজনের কথা কাটাকাটি চলছিল, সেই সময় তাঁদের সম্পর্ক আর না রাখার কথা অলোক স্পষ্ট জানিয়ে দেন।
প্রেমিকের এই মন্তব্যের পরই পূজা হঠাৎ একটি ব্লেড বের করে পুলিশ স্টেশনের ভেতরেই নিজের হাতের শিরা কেটে ফেলেন।
তাৎক্ষণিক পুলিশ তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, পূজা মিশ্রের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এই ঘটনা নিয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।