৩০০ টাকার ফ্রি কুপন দিচ্ছে Airtel! শুধু ছোট্ট একটা কাজ, কীভাবে ওয়াইফাই বা প্রিপেইড রিচার্জে ছাড় পাবেন?

যখন দেশের টেলিকম কোম্পানিগুলো দিনের পর দিন রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে অথবা বৈধতা কমিয়ে দিচ্ছে, তখন গ্রাহকদের জন্য দারুণ খবর নিয়ে এসেছে এয়ারটেল (Airtel)। একটি সহজ উপায়ে গ্রাহকরা প্রায় বিনামূল্যে রিচার্জ করার সুযোগ পেতে পারেন। এয়ারটেল চালু করেছে তাদের নতুন ‘রেফারেল প্রোগ্রাম’, যার মাধ্যমে মিলছে ৩০০ টাকা পর্যন্ত ছাড়!

কীভাবে মিলছে ৩০০ টাকার ছাড়?

এয়ারটেল-এর এই রেফারেল প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বন্ধু বা পরিচিতদের এয়ারটেলের পরিষেবা ব্যবহার করতে উৎসাহিত করতে পারবেন। পরিচিত কেউ যদি আপনার পাঠানো লিঙ্কের মাধ্যমে এয়ারটেলের পরিষেবা নেওয়া শুরু করে, তবেই আপনি পাবেন বিশেষ ছাড়।

প্রতিটি সফল রেফারেলের জন্য আপনি ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন, যা কার্যত এক মাসের রিচার্জ বিনামূল্যে করে দেওয়ার সুযোগ। এই ছাড়গুলি বিভিন্ন পরিষেবাতে ব্যবহার করা যাবে:

প্রিপেইড রিচার্জে ১০০ টাকার কুপন।

ওয়াইফাই বিলে ৩০০ টাকা ছাড়।

পোস্টপেড খরচে ৩০০ টাকা ছাড়।

ডিটিএইচ (DTH) টিভি রিচার্জে ৩০০ টাকা ছাড়।

এয়ারটেল ব্ল্যাক পরিষেবায় ৩০০ টাকা ছাড়।

অফার পাওয়ার সহজ ধাপগুলি:

এই লোভনীয় অফারটি পেতে হলে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অবলম্বন করতে হবে:

১. প্রথমে Google Play Store বা App Store থেকে Airtel Thanks অ্যাপটি ডাউনলোড করুন।
২. অ্যাপের মধ্যে নীচের দিকে স্ক্রল করে ‘Rewards and Coupons’ অপশনটিতে ক্লিক করুন।
৩. এরপর আপনার যে বন্ধু বা পরিবারের সদস্যকে রেফার করতে চান, তাঁকে সিলেক্ট করুন।
৪. আপনি এসএমএস এবং হোয়াটসঅ্যাপ—দুটি বিকল্প পাবেন। যেকোনো একটি বেছে নিয়ে বন্ধুকে রেফারেল লিঙ্কটি পাঠান।
৫. আপনার বন্ধু বা পরিচিত ব্যক্তি যদি এই লিঙ্কের মাধ্যমে এয়ারটেলের পরিষেবা ব্যবহার করা শুরু করেন, তবেই আপনি পাবেন ৩০০ টাকা পর্যন্ত ছাড়ের কুপন।

বর্তমানে রিচার্জ প্ল্যানের দাম যেভাবে বাড়ছে, তাতে ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া মধ্যবিত্ত গ্রাহকদের কাছে ‘সোনায় সোহাগা’ অফার। তাই আজই Airtel Thanks অ্যাপ ডাউনলোড করে এই সুযোগ লুফে নিতে পারেন।