মুহূর্তেই হাতের কালচে ভাব দূর করার দারুন তিন উপায়

আবহাওয়া পরিবর্তন আমাদের ত্বকেও প্রভাব ফেলে। গরমে মুখের ত্বক ছাড়াও হাত-পায়ে কালচে ভাব দেখা দেয়। মুখের ত্বকের যত্নে সবাই বেশ সতর্ক থাকলেও হাত-পায়ের দিকে তেমন নজর দেন না।
মুখের ত্বকের যত্ন নেয়ার পাশাপাশি হাতের কথা ভুলে গেলে চলবে না। কারণ শুষ্ক আর রুক্ষ হাত আপনার সৌন্দর্যকে নিমিষেই মলিন করতে পারে। এক্ষেত্রে ঘরে থাকা কয়েকটি উপাদানেই রাতারাতি হাতকে কোমল ও সুন্দর করে তোলা সম্ভব। চলুন তবে জেনে নেয়া যাক এমন তিনটি টিপস-

বেকিং সোডা, মধু এবং লেবু

দুই চা চামচ বেকিং সোডা, দুই চা চামচ মধু, দুই চা চামচ লেবু একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি হাতে লাগান এবং ধীরে ধীরে হাত স্ক্রাব করুন। আঙুলের মাঝে এবং নখের চারপাশেও স্ক্রাব করুন। কিছুক্ষণ এভাবে রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

অলিভ অয়েল এবং চিনি

অলিভ অয়েল হাতের আর্দ্রতা বজায় রাখতে এবং চিনি হাতের রুক্ষতা দূর করতে সাহায্য করে। এজন্য হাতের তালুতে কিছুটা চিনি নিয়ে নিন। এবার এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে দুই হাতে স্ক্রাব করুন দুই থেকে তিন মিনিট। এরপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

গ্লিসারিন, লেবু এবং গোলাপ জল

এক চা চামচ গ্লিসারিন, এক চা চামচ লেবুর রস, এক চা চামচ গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ মিশ্রণটি হাতে স্ক্রাব করুন। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এবার হাতে ময়েশ্চারাইজ ব্যবহার করে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *