বিপদ এড়াতে যে ১০ জিনিস রান্নাঘরে রাখবেন না, জেনেনিন

একটি বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে রান্নাঘর। এখানেই বাড়ির প্রতিটি মানুষের পছন্দের খাবার অত্যন্ত ভালোবাসায় তৈরি করা হয়। এছাড়াও রান্নাঘরে অনেক রোগ থেকে মুক্তির উপাদান থাকে। যেমন- সর্দি-কাশিতে আদা কিংবা লবঙ্গ ইত্যাদি এমন অনেক উপাদান রান্না ঘরে লুকিয়ে থাকে।
তবে নিজেদের একটু অসাবধানতার কারণে রান্নাঘর থেকেই আবার বিভিন্ন রোগের সৃষ্টি হয়। রান্নাঘর অপরিষ্কার থাকলেই সেখানে বাসা বাঁধে জীবাণুরা। আর সেখান থেকেই রোগের সৃষ্টি। তাই চলুন জেনে নেয়া যাক বিপদ এড়াতে যে ১০ জিনিস রান্নাঘরে রাখবেন না-

>> কোনো রকম খোলা খাবার, পানীয় রান্নাঘরে রাখবেন না। অপনার অজান্তেই তাতে মুখ দিতে পারে পোকামাকড়। পড়তে পারে টিকটিকি। যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক।

>> অনেকেই প্লাস্টিকের বোতলে তেল ব্যবহার করেন। কিন্তু তা মোটেই বেশিদিন ব্যবহার করবেন না। খুব বেশি ২ মাস। আপনার অজান্তেই ওতে বাসা বাঁধে জীবাণুরা।

>> জলের বোতল কখনই খোলা বা আলগা অবস্থায় রান্নাঘরে রেখে দেবেন না।

>> ওয়াইনের বোতল খোলা অবস্থায় রাখবেন না। দুদিন পর থেকেই ওই বোতলে ফাংগাস জন্মায়। বোতল খুললেই কটূ গন্ধ বা ব্রাউন রঙের কিছু ভাসতে দেখতে পাবেন।

>> মশলা বা হার্বস খোলা অবস্থায় বেশিদিন বাইরে ফেলে রাখবেন না। এতে মশলার গন্ধ নষ্ট হয়ে যায়।

>> খাবার বেশি হলে আমরা ফ্রিজে রাখি। কিন্তু কখনই তা তিন দিনের বেশি রাখবেন না। তিন দিনের পুরনো খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক।

>> যে স্পঞ্জ দিয়ে বাসন ধোয়া হয় তা এক সপ্তাহ অন্তর পরিবর্তন করে ফেলুন। জল আর সাবান লেগে থাকায় ওর মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়। যা আপনি বুঝতে পারবেন না।

>> বিয়ারের ক্যান ফ্রিজে রাখলেও তা একমাসের বেশি রাখবেন না। একমাসের পর থেকেই ওর মধ্যে ফারমেন্টেশন শুরু হয়।

>> বেকিং পাউডার, খাবার সোডা ছয় মাসের বেশি ব্যবহার করেবেন না। আপনি হয়তো তারিখ, মাস মিলিয়েই কিনেছেন। বোতলের গায়ে লেখা থাকে একবছর পর্যন্ত ব্যবহার করতে পারেন। কিন্তু তা করবেন না।

>> জ্যাম, সসের বোতল সবসময় ভালো করে মুখ বন্ধ করে রাখুন। ফ্রিজে রেখেছেন, হয়তো ভালো করে মুখ বন্ধ করেননি তা কিন্তু খেলে শরীরে বিষক্রিয়ার সম্ভাবনা থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *