‘গাঁজাখোর’, ‘লিকপিকে’ স্টার জলসার মহিষাসুর, সৌরভকে নিয়ে ট্রোল নেটিজেনদের

আর মাত্র ২দিন ।তারপরই প্রতিটি ঘরে ঘরে দর্শকেরা দেখবে মহালয়া (Mahalaya)। আর এই মহালয়াই তো দেবীর আগমনের ইঙ্গিত নিয়ে আসে। প্রতিবারের মতো এবারও ষ্টার জলসা জি বাংলায় থাকছে বিশেষ চমক। দুর্গাপুজোর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ‘মহালয়া’। আর মহালয়ার ভোরে কোন চ্যানেল কত দর্শক টানবে সেই নিয়ে জোর টক্কর। যদিও এই বছর ষ্টার জলাশয় ‘মহিষাসুরমর্দিনী’ হচ্ছেন ‘এক্কা দোক্কা’র রাধিকা, অর্থাৎ টলিউড অভিনেত্রী সোনামণি সাহা। আর ‘মহিষাসুর’ রূপে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসকে।

এমনটাই দেখা গিয়েছে প্রোমোটে। ‘মন্টু পাইলট’ ওরফে সৌরভ দাসকে মহিষাসুর হিসেবে দেখে তো হেসে কুটোপাটি হচ্ছেন নেটিজেনরা।সৌরভকে দেখে কেউ বলছেন, “দেখেই তো মনে হচ্ছে গাঁজা খেয়ে দাঁড়িয়ে আছে। এ তো যুদ্ধের আগেই গড়িয়ে পড়ে যাবে।” কেউ লিখছেন, “তাকালেই হাসি পাচ্ছে। পাড়ার বাচ্চাগুলোকে যেমন খুশি সাজোতে যে রকম লাগে, ঠিক ওরকম।”

শুধু তাই নয়, অভিনেত্রী সোলাঙ্কি রায়কে নিয়েও শুরু হয়েছে তুমুল আলোচনা। সোলাঙ্কিকে দেখে কেউ মজা করে লিখছেন, “মন্টু, মন্টুর নায়িকা দুজনই আছে দেখছি। বাহ বেশ সন্টু মন্টু ব্যাপার।” সৌরভকে দেখে কেউ আবার বলছেন ‘লিকপিকে অসুর’, ‘তালপাতার সেপাই’, ‘হাওয়া দিলেই উড়ে যাবে’!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *