বিয়ে টিকিয়ে রাখতে ‘ভালো সেক্স’ই শেষ কথা! রালিয়া’,‘ভিক্যাট’ ও ‘দীপিবির’কে উপদেশ দিলেন সঞ্জয় কাপুরের স্ত্রী

‘কফি উইথ করণ’ মানেই যেকোনো বিষয় নিয়ে খুল্লমুখুল্লা চর্চা। সে ডেটিং হোক অথবা সেক্স। খুল্লামখুল্লা আড্ডা না দিলে যেন চলেই না। সম্প্রতি কফি উইথ করণের এপিসোডের অতিথি হিসাবে হাজির থাকছেন মাহিপ কাপুর (সঞ্জয় কাপুরের স্ত্রী) এবং তাঁর বিএফএফ ভাবনা পাণ্ডে (চানকি পাণ্ডের স্ত্রী) এবং গৌরী খান(শাহরুখ খানের স্ত্রী)।

দাম্পত্য জীবনের একাধিক দিক নিয়ে এই তিন তারকা স্ত্রীদের আলোচনা করতে দেখা গিয়েছে । বর্তমানে বলিউডের নবদম্পতি অর্থাৎ রণবীর কাপুর-আলিয়া, দীপিকা-রণবীর, ও ক্যাটরিনা-ভিকি দের উপদেশ দিতে দেখা যায় সঞ্জয় কাপুরের স্ত্রীকে। সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ জানান, ‘রণবীর-দীপিকাকে কী আর বলব? গুড সেক্স, গুড সেক্স আর হ্যাঁ, নিজেদের জামাকাপড় প্লিজ শেয়ার করো না’। রণবীর-আলিয়ার জন্যও রইল দুর্দান্ত টিপস। মাহিপ বলেন, ‘ওদের জন্যও একই কথা, গুড সেক্স… আর হ্যাঁ, সন্তানের সব কাজ ভাগাভাগি করে নিতে হবে রণবীরকে’।

অন্যদিকে তিনি আরো বলেন, ‘গুড সেক্স’ মন্ত্র জুড়ে মাহিপ মনে করান- ‘ভিকি তো ক্যাটরিনাকে পেয়েছে। তাই আমার মনে হয় ওর জীবনে সবটুকুই ভালো।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *